Advertisement
E-Paper

Marriage Proposal: হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে বিপত্তি! হাত ফস্কে ঘোড়ার বিষ্ঠায় পড়ে গেল আংটি

হাঁটু মুড়ে একেবারে রূপকথার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলেন প্রেমিক। হাত ফস্কে বাগ্দা‌নের আংটি পড়ে গেল রাস্তার জমে থাকা মলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:১৯
বিয়ের প্রস্তাব কি গ্রহণ করলেন প্রেমিকা?

বিয়ের প্রস্তাব কি গ্রহণ করলেন প্রেমিকা? ছবি: সংগৃহীত

দিনক্ষণ দেখে, সময়-সুযোগ বুঝে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন এক ফরাসি যুবক। কিন্তু বিয়ের প্রস্তাব দিতে গিয়ে যে, এমন বিড়ম্বনায় পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি তিনি। হাঁটু মুড়ে একেবারে রূপকথার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাত ফস্কে বাগদানের আংটি পড়ে গেল রাস্তার জমে থাকা মলে।

ফরাসি যুগল লুইস প্যাটারসন ও নিকোলা বোল্টন বেশ কিছু দিন ধরেই একসঙ্গে রয়েছেন। সম্প্রতি প্রেমকে পরিণয়ের দিকে নিয়ে যাওয়ার কথা ভাবেন লুইস। আর তাঁর জন্য নিকোলাকে নিয়ে হাজির হন দক্ষিণ ফ্রান্সের ডডয়েন নদীর ধারে একটি শতাব্দীপ্রাচীন কেল্লায়। নিকোলা ডিজনির রূপকথা অত্যন্ত পছন্দ করেন, তাই ডিজনির রূপকথার রাজকুমারের মতোই প্রাচীন কেল্লার সামনে রাজকীয় কায়দায় বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন লুইস।

লুইস প্যাটারসন ও নিকোলা বোল্টন

লুইস প্যাটারসন ও নিকোলা বোল্টন ছবি: সংগৃহীত

কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় শুরুতেই। লুইস যেই আংটি বার করে হাঁটু মুড়ে বসেন, তখনই হাত থেকে ফস্কে যায় আংটি। গিয়ে পড়ে রাস্তার পাশে জমে থাকা ঘোড়ার মলে। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করছিলেন তাঁদের বন্ধুরা। সেই ভিডিয়োই এখন ঘুরছে নেটমাধ্যমে। তবে প্রস্তাবের বারোটা বাজলেও প্রেমের বন্ধন কিন্তু মজবুতই হয়েছে ওই যুগলের। মল থেকে আংটি তুলে এনে ফের বিয়ের প্রস্তাব দেন লুইস। সেই আংটি নিজের হাতে পরেই বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন নিকোলা।

Propose proposal ring
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy