Advertisement
E-Paper

সন্তানের জন্মের পরে কেন কান্না পায়, অস্থির লাগে মায়ের   

মা হওয়ার পরে জীবন অনেকটা বদলে যায় সকলেরই। সাধারণত সন্তানের জন্মের ৩ দিনের মাথায় শুরু হয় এই অস্বস্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৯:৩৭
আনন্দের মাঝেও অনেককে ঘিরে ধরে অবসাদ।

আনন্দের মাঝেও অনেককে ঘিরে ধরে অবসাদ।

মা হওয়ার পরে জীবন অনেকটা বদলে যায় সকলেরই। ব্যস্ততা, নতুন ভাবে ভাল লাগা সবই থাকে। তবে তারই সঙ্গে আসে একটি অস্বস্তি। আর তার পরে অনেক সময়েই আসে অবসাদ। কিন্তু অন্য সময়ের অবসাদের থেকে তার ধরন খানিক আলাদা হয় অনেক ক্ষেত্রে।

সাধারণত সন্তানের জন্মের ৩ দিনের মাথায় শুরু হয় এই অস্বস্তি। অনেক আনন্দের মধ্যে মাঝেমাঝে কান্না পাওয়া, অতিরিক্ত চিন্তা, খেতে ইচ্ছে না করা, যখন-তখন মনের ভাব পরিবর্তন হওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয়। আর তার সঙ্গে থাকে নতুন মাতৃত্বের ক্লান্তি। এই ধরনের অবসাদকে ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’ বলে থাকেন চিকিৎসকেরা।

অনেকেই মনে করেন, সন্তানের জন্মের পরে একসঙ্গে অনেকটা দায়িত্ব এসে পড়ায় কিছু মহিলা সেই চাপ সামলাতে পারেন না। কিন্তু জন্ম দেওয়ার পরে অবসাদ হওয়া মানে একেবারেই ধরে নেওয়া যায় না যে সেই মহিলা মানসিক বা শারীরিক ভাবে কমজোর। বরং চিকিৎসকেরা জানাচ্ছেন, সন্তান হওয়ার পরে মায়ের মধ্যে অবসাদ বা মানসিক চাপের কোনও রকম চিহ্ন দেখা দিলে, সঙ্গে সঙ্গেই সাহায্য নেওয়া প্রয়েজন।

ঠিক কী কী হলে বুঝতে হবে যে অবসাদগ্রস্ত হচ্ছেন মা?

বারবার কান্না পাওয়া, খেতে ইচ্ছে না করা, মন খারাপ লাগার সমস্যা হয়। অনেকের সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরি হতেও সময় লাগে। কারও ক্ষেত্রে অস্থিরতা বেড়ে যায়। এমনকি, আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠার আশঙ্কাও দেখা দেয় কিছু ক্ষেত্রে। সদ্য সন্তানের জন্ম নেওয়া মায়ের ক্ষেত্রে এ ধরনের কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার।

Depression Mother new born baby
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy