Advertisement
E-Paper

Sunscreen: রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখছেন? ঠিক পদ্ধতিতে এই ক্রিম ব্যবহার করছেন কি

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখছেন? ঠিক পদ্ধতিতে এই ক্রিম ব্যবহার করছেন কি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১২:৫০
সানস্ক্রিন ঠিক করে ব্যবহার করছেন কি?

সানস্ক্রিন ঠিক করে ব্যবহার করছেন কি? ছবি: সংগৃহীত

এমনিতেই অতিরিক্ত দূষণে ত্বক জেরবার, তায় যদি সানস্ক্রিন না লাগান, তা হলে রোদে ত্বকের ক্ষতি হতে পারে। সারাক্ষণ মাস্ক পরে থাকলে মুখের ত্বক একটুতেই বেশি ঘেমে যায়, কিন্তু তাই বলে সানস্ক্রিন মাখা বন্ধ করবেন না যেন! সানস্ক্রিন না মেখে বেরোলে ত্বকে দেখা দিতে পারে অকালবার্ধক্য।

সানস্ক্রিন মাখার ক্ষেত্রে কোন বিষয়গুলি খেয়াল রাখবেন?

১) কেবল রোদ থাকলেই সানস্ক্রিন মাখেন? সূর্যের অতিবেগুনি রশ্মি মেঘলা দিনেও ত্বকের ক্ষতি করতে পারে। তাই রোদ থাকুক কিংবা বৃষ্টি, সানস্ক্রিন মাখুন সব সময়।

২) সঠিক সানস্ক্রিন বাছাই করাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সানস্ক্রিন কেবল মাত্র ইউভি-বি রশ্মি আটকাতেই সক্ষম। কিন্তু ইউভি-এ রশ্মিই ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই এমন সানস্ক্রিন বাছুন যা ইউভি-বি ও ইউভি-এ, দুটি রশ্মিই প্রতিহত করতে পারে।

৩) কেবলমাত্র মুখেই সানস্ক্রিন লাগান? গলা, কান, হাত ও পা, অর্থাৎ শরীরের খোলা অংশেও সানস্ক্রিন লাগাতে হবে। গাড়িতে করে কোথাও যাচ্ছেন মানেই যে সূর্যরশ্মি ত্বকের ক্ষতি করতে পারবে না, তা কিন্তু নয়। কাচের জানলা ভেদ করেও তা ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

৪) সানস্ক্রিন কেনার সময় তার এক্সপায়ারি ডেট দেখে নিন। এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে সেই সানস্ক্রিন ব্যবহার করবেন না।

৫) সানস্ক্রিন মাখার সময় একটু বেশি পরিমাণেই ব্যবহার করুন। হাতে একটু সময় রেখে পুরোটা ত্বকের সঙ্গে মিশে যেতে দিন। এমন ভাবে মাখুন যাতে ত্বকে ভাল সানস্ক্রিনের স্তর তৈরি হয়ে যায়।

Sunscreen Skin care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy