Advertisement
E-Paper

এ মাসে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে এই ৩ রাশির মানুষের

চলতি বছরের মার্চ মাসের এই সময় ৩টি রাশির মানুষের কর্মক্ষেত্রে উন্নতির বিপুল সুযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৭:০৯
কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে কাদের?

কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে কাদের? ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে উন্নতি তো সবাই করতে চান। কিন্তু কেউ কেউ নাকি একটু বেশি সুবিধা পান তাঁদের রাশির কারণে। চলতি বছরের মার্চ মাসের এই সময় ৩টি রাশির মানুষের কর্মক্ষেত্রে উন্নতির বিপুল সুযোগ রয়েছে। এমনই বলছেন পাশ্চাত্য মতের জ্যোতিষশাস্ত্রবিদরা।

লিও বা সিংহ রাশি (জন্মদিন ২২ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে): এই সময় সিংহ রাশির জাতকের সঙ্গে তাঁদের সহকর্মীদের সম্পর্ক ভাল হবে। সহকর্মীরা এই রাশির জাতকের মতামতের গুরুত্ব দেবেন। পড়ুয়াদের মধ্যে যাঁরা এই রাশির, তাঁদেরও পড়াশোনায় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। আর সিংহ রাশির যে চাকুরিপ্রার্থী এখন ইন্টারভিউ দেবেন, তাঁদের ক্ষেত্রেও ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

স্যাজিটেরিয়াস বা ধনু রাশি (জন্মদিন ২১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে): ধনু রাশির জাতকেরা এই সময়টা খুব শান্তির মধ্যে কাটাতে পারবেন। সেই শান্তির প্রভাব পড়তে পারে তাঁদের কর্মস্থলেও। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন। যদি নতুন ব্যবসা বা কাজ শুরু করতে চান, তা হলে এই সময় সেটাও সফল ভাবে করে ফেলতে পারেন।

পাইসেস বা মীন রাশি (জন্মদিন ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে): এই সময় প্রচলিত চেনা জীবনের খুব একটা বাইরে বেরতে পারবেন না। কর্মস্থলে তার ভাল প্রভাব পড়বে। এই রাশির মানুষ এত দিন ধরে যে কাজ করছিলেন, সেটাই করে যাবেন। কিন্তু আগে তার সুফল না পেলেও, এ বার পাবেন। আর সেই সূত্রেই কর্মস্থলে উন্নতির ভাল সম্ভাবনা রয়েছে।

zodiac signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy