দোলের হইহুল্লোড়ের মাঝে খেয়ালই নেই যে রঙ মাখা হাতেই ফোনটি ধরছেন। রং খেলার সময়েও অনেকে পকেটে ফোন রেখে দেন। আর ছবি তুলতে গিয়ে ফোনে রং বা গুঁড়ো আবির ঢুকে যাওয়ার ঘটনা তো ঘটেই। দিনের শেষে দেখলেন, জল রং ঢুকে গিয়ে ফোনটির বেহাল অবস্থা। সেই সময়ে কী করবেন? ফোন থেকে রং ও জল বার করার সহজ কিছু পদ্ধতি রয়েছে।
১) ফোনটি প্রথমেই বন্ধ করে সিম বার করে নিন। ভেজা ফোন দীর্ঘ সময়ে রেখে দেবেন বা চার্জেও বসাবেন না।
২) ফোনটি চালের ড্রামে রেখে দিতে পারেন কিছু ক্ষণের জন্য। এতেও জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি।
৩) পাতলা সুতির কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনটি শুকনো করে মুছে নিন। আবিরের গুঁড়ো ঢুকে গেলে ছোট ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন:
৪) জলে ভেজা ফোনটি শুকোনোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না যেন। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। তার চেয়ে ফোনটি পাখার নীচে ঘণ্টা খানেক রেখে দিন। এতে জল শুকিয়ে যাবে।
৫) ফোন থেকে রঙের দাগ তুলতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। মাইক্রোফাইবার কাপড়ে কয়েক ফোঁটা অ্যালকোহল নিয়ে ফোনটি পরিষ্কার করে নিতে হবে।
৬) ফোন থেকে সিম কার্ড ও মেমরি কার্ড বার করে আগে সেগুলি শুকিয়ে নিতে হবে। মেমরি কার্ড পুরোপুরি না শুকোনো পর্যন্ত ফোনে চার্জ দিলে উল্টো ফল হতে পারে। কারণ, সেগুলিতে জল বা জলীয় ভাব থাকলে ফোনটি শর্ট সার্কিট হয়ে ওই সব যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়।
৭) ফোনের ভিতর অতিরিক্ত জল বা জলে গোলা রং ঢুকে গেলে ২৪ ঘণ্টা ফোনে ব্যাটারি লাগাবেন না। বরং চালের মধ্যে রেখে দিন ব্যাটারি। চাল ব্যাটারির অতিরিক্ত স্যাঁতসেতে ভাব শুষে নেয়। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তবেই ফোনে ব্যাটারি লাগাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন। আগামী ১৪ মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।
- দোলে যদি রং খেলতেই হয়, তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া ভাল। এমন কিছু প্রসাধনী ব্যবহার করবেন না, যাতে কিছু বিশেষ ধরনের রাসায়নিক মেশানো আছে।
-
ভিন্ধর্মী বলেই কি ফহাদের গালে রং নেই? কটাক্ষ শুরু হতেই স্বামীর পাশে দাঁড়ালেন স্বরা
-
রং ছাপিয়ে প্রেমের জোয়ার! আবিররাঙা নীল-তৃণা, সুস্মিতার জন্য সাহেবের মেনু কী?
-
রং খেলার পর হাঁচি-কাশি, অ্যালার্জির সমস্যা হচ্ছে? কোন কোন পানীয় বাড়ির সকলকে খাওয়াবেন
-
‘কিশোরী’ নয়, দেব রঙিন অন্য রঙে! দুই ‘সন্তান’ নিয়ে পুজোপাঠে মিমি, ঊষসী কলকাতার মালাইকা?
-
দোলযাত্রার উৎসব থেকে আজকের হুল্লোড়ের হোলি: কী ভাবে লোপাট হল বাঙালির আবেগ, কৃষ্টি, ঐতিহ্য?