Advertisement
E-Paper

Covid Positive: ২০২০ সাল থেকে মোট ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হলেন তুরস্কের প্রৌঢ়

২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের প্রৌঢ় মুজফ্‌ফর কায়াসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২২
৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন মুজফ্‌ফর কায়াসন।

৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন মুজফ্‌ফর কায়াসন। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বয়স ৫৬। করোনা ‘পজিটিভ’ হয়েছেন ৭৮ বার। এই রোগের ফাঁসে পড়ে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের প্রৌঢ় মুজফ্‌ফর কায়াসন। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।

লিউকেমিয়ায় আক্রান্ত মুজফ্‌ফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তানবুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু।

মুজফ্‌ফর কায়াসন।

মুজফ্‌ফর কায়াসন।

এর পর কেটেছে মাসের পর মাস। কয়েক দিন অন্তর অন্তর করেছেন করোনা পরীক্ষা। প্রতি বার এসেছে ‘পজিটিভ’। সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তি কথা বলা হচ্ছে। কিন্তু মুজফ্‌ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতিমধ্যে দফায় দফায় ন’মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার।

Turkey COVID Positive
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy