Advertisement
E-Paper

Natural Moisturizers: ময়শ্চারাইজার ছাড়াই বাড়ানো যায় ত্বকের আর্দ্রতা! কী দিয়ে?

কোন ময়শ্চারাইজার কিনবেন, আপনার ত্বকের জন্য কোনটি বেশি ভাল, তা জানবেন কী ভাবে? যদি সেই চিন্তায় নতুন ময়শ্চারাইজার বেছে না ফেলে থাকেন, তবে ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৮:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রোজ মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন। ত্বকের যত্নে এতটুকুও না করলে কম বয়সেই পড়তে পারে বলিরেখা। এ সব কথা তো জানাই। কিন্তু কোন ময়শ্চারাইজার কিনবেন, আপনার ত্বকের জন্য কোনটি বেশি ভাল, তা জানবেন কী ভাবে? যদি সেই চিন্তায় নতুন ময়শ্চারাইজার বেছে না ফেলে থাকেন, তবে ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন। তাতে কেনা ময়শ্চারাইজারের থেকে কম কাজ হবে না। বরং বেশিই হতে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তবে কী কী ধরনের জিনিস দিয়ে করা যায় নিজের রূপচর্চা?

দুধ: প্রদাহ দমন করার ক্ষমতা আছে দুধে। একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিয়ে তা ভাল ভাবে মুখে বুলিয়ে নিন। তার পর কিছু ক্ষণ মুখে সেই দুধ শুকোতে দিন।

তেল: নারকেল তেল হোক কিংবা অলিভ অয়েল, যে কোনও তেলই ত্বকে লাগানো যেতে পারে। তাতে বাড়বে মুখের আর্দ্রতা।

মধু: মধুতে রয়েছে অনেকটা পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট। রয়েছে ব্যাক্টিরিয়া নাশ করার ক্ষমতাও। মুখে ভাল ভাবে মধু লাগালে তা লোমকূপের ময়লা পরিষ্কার করে দেয়। সরাসরি মুখে মধু দেওয়া যেতে পারে। তা ছাড়াও দুধের সঙ্গে একটু মধু আর লেবুর রসও মেশানো যেতে পারে।

Skin care Moisturiser Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy