Advertisement
E-Paper

কোভিড থেকে ধীরে ধীরে সেরে উঠছেন, বাড়িতে কী ধরনের খাবার খাবেন আর কী খাবেন না?

এই রোগের কোনও ওষুধ নেই। তাই খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়াই একমাত্র উপায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:১৮
কোভিডের পরে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

কোভিডের পরে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? ছবি: সংগৃহীত

নিত্য বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। অথচ এই রোগের কোনও ওষুধ নেই। তাই খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়াই একমাত্র উপায়। বাড়াতে হবে রোগ প্রতিরোধক ক্ষমতা। কী খাবেন আর কোন খাবারগুলি এড়িয়ে চলবেন দেখে নিন।

উপসর্গ অনুযায়ী ডায়েট

কোভিডের নানা রকম উপসর্গ। একেক জনের ক্ষেত্রে একেক রকম। কারও জ্বর, কাশি। কারও আবার পেটের সমস্যা, র‌্যাশ। তাই নিজের প্রয়োজন বুঝে ডায়েট ঠিক করতে হবে। যাঁদের পেটের সমস্যা হচ্ছে, তাঁদের লেবু, ভিনিগারের মতো খাবার চলবে না। আবার শুধু জ্বর হলে লেবুর রস ডালের সঙ্গে মেখে খেতে পারেন।

পুষ্টির পাশাপাশি চাই ক্যালরিও

কোভিডের পর সম্পূর্ণ সুস্থ হতে চাই পুষ্টিকর খাবার। ফলমূল-শাক-সব্জি বেশি করে খেতে হবে। এমন খাবার যাতে ভিটামিন এ, সি, ডি, এবং জিঙ্ক রয়েছে, সেগুলো খান। তবে কোভিড যেহেতু মূলত ভাইরাল জ্বর বা ফ্লুয়ের মতোই রোগ, তাই শরীরে জোর আনতে চাই ক্যালরিও। দই-ফল দিয়ে স্মুদি বানাতে পারেন, গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। বাদাম দিয়ে তৈরি মাখনেও প্রচুর পরিমাণে ‘গুড ফ্যাট’ আছে। খেতে পারেন ওট্‌সের সঙ্গে।

প্রচুর পরিমাণে পানীয়

জল খাওয়া অত্যন্ত জরুরি। বিশেষে করে আপনি যদি পেটের সমস্যায় ভুগছেন, তা হলে আপনার শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। তাই জল ছাড়াও আদা-মধু দিয়ে চা, চিকেন স্যুপ বা ব্রথ, ফলের রস, ডাবের জল খেতে পারেন। খুব বাড়াবাড়ি হলে ইলেকট্রোলাইট জলও খেতে হবে মাঝে মাঝে।

কম মশলা দেওয়া খাবার

এই সময় অনেকের স্বাদ-গন্ধ চলে যায়। ঢোক গিলতে অসুবিধা হয়। তাই তেল-মশলা-ঝাল ছাড়া খাবার খাওয়াই ভাল। খুব কষ্ট হলে আপনাকে সেদ্ধ খাবার করতে হবে। খেয়াল রাখবেন, রান্না যেন পরিচ্ছন্ন পরিবেশে হয়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নয়

অনেকেই এখন ভিটামিন সি এবং জিঙ্কের ওষুধ খান। তবে কোভিড হলে, কোনও ওষুধ খাওয়া প্রয়োজন, অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন।

রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে

আদা, মধু, তুলসিপাতা, লবঙ্গ, দারুচিনি, তালমিছরি, তেজপাতা, গোলমোরিজ ফুটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গলাব্যাথা হলে এটি খেলে উপকার পাবেন। বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজ রেখে দিতে পারেন। প্রয়োজন মতো বার করে গরম করে খান। ভেষজ চা, আমলকির রস, হলুদ দিয়ে চা, হলুদ দিয়ে দুধের মতো খাবার খান নিয়মিত। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

Food coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy