Advertisement
E-Paper

Most Expensive Pillow: বালিশ কিনতে গুনতে হবে ৪৫ লক্ষ টাকা! কোন সমস্যা দূর হবে এতে মাথা রাখলে

১৫ বছর ধরে গবেষণা চালিয়ে বালিশ বানিয়েছেন এক ফিজিয়োথেরাপিস্ট। অনিদ্রার সমস্যা দূর করতেই এই উদ্যোগ। দাম ৪৫ লক্ষ টাকা। সোনা, হিরে আছে এতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৭:২১
বিশ্বের সবচেয়ে দামি বালিশে মাথা রাখলে নাকি দূর হবে অনিদ্রা!

বিশ্বের সবচেয়ে দামি বালিশে মাথা রাখলে নাকি দূর হবে অনিদ্রা!

কোটিপতিরা নাকি সব কিনতে পারেন! সে সব ধারণা ভুল প্রমাণ করে দিতে পারে একটি সাধারণ বালিশ। কারণ সেটি বিশ্বের সবচেয়ে দামি বালিশ। দাম ৪৫ লক্ষ টাকা। অর্থাৎ, দু’জনের দু’টি বালিশ কিনতে গেলেই প্রায় কোটি টাকা খরচ।

কিন্তু এত দাম কেন সেই বালিশের? কী আছে তাতে?

নিজের সর্বস্ব বিক্রি করেও এই বালিশ কিনতে পারবেন না অনেকে। তবে এর পিছনে ১৫ বছরের শ্রম দিয়েছেন এক ফিজিয়োথেরাপিস্ট। নেদারল্যান্ডসের সেই ফিজিয়োথেরাপিস্ট শান্তির ঘুম আনার জন্যই এ নিয়ে এত দিন ধরে গবেষণা চালিয়েছেন। তা-ই এখন বিশ্ব জুড়ে বিক্রি হচ্ছে ৫৭,০০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪৫ লক্ষ টাকা।

অনেকেরই বক্তব্য, এত দামি বালিশ কেনার পর আর ঘুম আসাই হয়তো অসম্ভব হয়ে পড়বে!

অনেকেরই বক্তব্য, এত দামি বালিশ কেনার পর আর ঘুম আসাই হয়তো অসম্ভব হয়ে পড়বে!

কিন্তু কেন এত দাম সেই বালিশের?

দামের কারণ জানতে গেলে বুঝতে হবে কী কী আছে তাতে। হিরে, চুনি, নীলকান্তমণি— সব আছে এই বালিশে। সোনাও রয়েছে যথেষ্ট পরিমাণে। বালিশে যে তুলো ভরা হয়েছে, তাতে একটি রোবটিক যন্ত্র বোনা। বালিশের চেনে রয়েছে চারটি হিরে। তারই সঙ্গে নীলকান্তমণিটি আটকানো রয়েছে। যে-সে ভাবে বিক্রিও করা হয় না এই বালিশ। এটি বন্ধ করা থাকে একটি সাজানো বাক্সে।

বালিশটি যিনি বানিয়েছেন, সেই ফিজিয়োথেরাপিস্টের দাবি, অনিদ্রায় ভুগছেন যাঁরা, তাঁদের সব সমস্যা দূর হবে এমন বালিশে মাথা রেখে ঘুমালে। মনের শান্তি অন্য রকম হবে।

যদিও অনেকেরই বক্তব্য, এত দামি বালিশ কেনার পর আর ঘুম আসাই হয়তো অসম্ভব হয়ে পড়বে!

Pillow Insomnia Physiotherapy Netherlands expensive
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy