Advertisement
E-Paper

Facebook: ফেসবুকে এল বড় বদল, এ বার নিশ্চিন্তে দেওয়া যাবে ‘হা-হা’ রিয়্যাক্ট! কারও দাবি সাময়িক গোলমাল

আপনার কোনও মন্তব্য, পোস্ট বা ছবিতে অন্য কেউ কোনও প্রতিক্রিয়া জানাচ্ছে কি না, তা কি আর বোঝা যাবে না ফেসবুকে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৮:৩৮
এত দিন ফেববুক পছন্দ, ভালবাসা, রাগ, স্নেহ, বিস্ময় এবং হাসির ইমোজি ব্যবহার করে ছ’রকম প্রতিক্রিয়া জানানো যেত যে কোনও পোস্টে।

এত দিন ফেববুক পছন্দ, ভালবাসা, রাগ, স্নেহ, বিস্ময় এবং হাসির ইমোজি ব্যবহার করে ছ’রকম প্রতিক্রিয়া জানানো যেত যে কোনও পোস্টে। ছবি: সংগৃহীত

সম্প্রতি হোয়াটসঅ্যাপে কোনও বার্তায় নানা রকম ইমোজির সাহায্যে যে কেউ প্রতিক্রিয়া পাঠানোর সুযোগ করা হয়েছে। ফেসবুকের মতো একই ধরনের সুবিধা পেয়ে গ্রাহকরা বেশি খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশির রেশ থাকতে থাকতেই ফেসবুকে এল নয়া বদল। আপনার ছবি, পোস্ট বা মন্তব্যে ক’টা প্রতিক্রিয়া পড়ল, তা দেখা যাচ্ছে, কিন্তু কারা করলেন, তা দেখার আর জো নেই! সেই সুবিধা বন্ধ করে দিতে পারে ফেসবুক।

এত দিন ফেসবুক পছন্দ, ভালবাসা, রাগ, স্নেহ, বিস্ময় এবং হাসির ইমোজি ব্যবহার করে ছ’রকম প্রতিক্রিয়া জানানো যেত যে কোনও পোস্টে। ক’টা প্রতিক্রিয়া পেলেন, তা যেমন দেখা যেত, তেমনই কারা কোন প্রতিক্রিয়া দিলেন, তা-ও জানা যেত। কিন্তু এখন থেকে প্রতিক্রিয়ার সংখ্যা জানা গেলেও কারা কেমন প্রতিক্রিয়া করলেন, জানা যাবে না।

এই নতুন ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এই নতুন ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বলে রাখা ভাল, এক বা দু’জনের নাম হয়তো পাওয়া যাবে, কিন্তু সকলের দীর্ঘ তালিকা দেখা যাবে না। ধরুন আপনার পোস্ট ১০ জন পছন্দ করলেনএবং ১ জন তা দেখে হাসলেন। তা হলে আপনার নোটিফিকেশনে অবশ্য সেই একজনের নাম ভেসে উঠবে।

এই নতুন ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বেজায় চটেছেন এই নতুন ব্যবস্থায়। কারা আপনার অনুগামী, কারা আপনার পোস্ট নিয়মিত পছন্দ করছেন, তা এখন বোঝা যাবে না। আবার আরও এক দল বেশ মজা পেয়েছে নতুন ব্যবস্থায়। তাঁরা মনে করছেন, এ বার অজান্তেই কারও পোস্টে এমন প্রতিক্রিয়া দেওয়া যাবে যা কেউ ধরতে পারবেন না। তাঁদের অবশ্য বলে রাখা ভাল যে, এই ব্যবস্থা এখনও ফোনে এসেছে। ডেস্কটপ থেকে দেখলে এখনও আগের মতো দেখা যাচ্ছে সকলের প্রতিক্রিয়া।

আবার অনেকের ফোনে এখনও পর্যন্ত সুবিধাটা পাওয়া যাচ্ছে। যে কোনও ধরনের বড় বদল আনার আগে ফেসবুক খুব কম গ্রাহকদের ওপর প্রথমে তা পরীক্ষা করা শুরু করে। ইতিবাচক প্রতিক্রিয়া না পেলে অনেক বদল খারিজও হয়ে যায়। এ ক্ষেত্রে অনেকেই মনে করছেন, এই ব্যবস্থা পাকাপাকি ভাবে নাও হতে পারে। সবই সাময়িক গোলমাল। বলে রাখা ভাল, ফেসবুকের তরফে এ নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Facebook Tech News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy