Advertisement
E-Paper

খুন, জেল, প্যারোল, পলাতক! তার পরেই বলিউডে কেরিয়ার, ১২ বছর পর গ্রেফতার অমিতাভ, আমিরের সহ-অভিনেতা

অভিযুক্ত অভিনেতার নাম হেমন্ত নাগিনদাস পুরুষোত্তমদাস ওরফে বৈষ্ণব। হেমন্ত মোদী নামেও পরিচিত তিনি। তাঁকে অহমদাবাদের ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:৩৩
Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০১ / ১৮

খুন, প্যারোল, তার পর বলিউড কেরিয়ার। ১২ বছর পর গ্রেফতার গুজরাটের অভিনেতা। ৫৩ বছর বয়সি ওই অভিনেতাকে গ্রেফতার করেছে অহমদাবাদের অপরাধ দমন শাখা। একটি খুনের মামলায় প্যারোলে মুক্তি পেয়ে বাইরে গিয়েছিলেন তিনি। আর ফেরেননি। পলাতক থাকার বহু বছর পর গ্রেফতার হলেন তিনি।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০২ / ১৮

অভিযুক্ত অভিনেতার নাম হেমন্ত নাগিনদাস পুরুষোত্তমদাস ওরফে বৈষ্ণব। হেমন্ত মোদী নামেও পরিচিত তিনি। তাঁকে অহমদাবাদের ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৩ / ১৮

পুলিশ জানিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার সময় গুজরাত হাই কোর্টের দেওয়া ৩০ দিনের প্যারোলের মেয়াদ শেষে আত্মসমর্পণ না করার পর থেকে হেমন্ত ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৪ / ১৮

পুলিশ সূত্রে খবর, ২০০৫ সালে অহমদাবাদের নরোদা এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একটি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হেমন্ত।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৫ / ১৮

২০০৫ সালের ১৫ জুন রাতে আজাদ চকের কাছে পার্শ্বনাথ টাউনশিপ এলাকায় জমি নিয়ে বিবাদে দু’টি দলের মধ্যে মারামারির জেরে ওই ঘটনার সূত্রপাত হয়। হিংসার ঘটনায় নিহত হন নরেন্দ্র ওরফে ন্যানো যশবন্ত কাম্বলে নামে এক ব্যক্তি।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৬ / ১৮

ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে হেমন্তের নাম। সে সময় তাঁর বিরুদ্ধে আইপিসি-র ৩০২, ৩২৪, ১৪৭, ১৪৮, ১৪৯ এবং ১২০(বি) ধারার পাশাপাশি বোম্বে পুলিশ আইনের ১৩৫(১) ধারায় মামলা করা হয়েছিল।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৭ / ১৮

আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন হেমন্ত। ২০০৮ সালের ২৭ অগস্ট মামলার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজা পান হেমন্তও।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৮ / ১৮

জেলে সাজা ভোগ করার সময় গুজরাত হাই কোর্টে প্যারোলের আবেদন করেন হেমন্ত। ২০১৪ সালের ২৫ জুলাই হাই কোর্ট তাঁর ৩০ দিনের প্যারোল মঞ্জুর করে।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
০৯ / ১৮

পুলিশ জানিয়েছে, প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পরেও জেলে ফেরেননি হেমন্ত। অনেক চেষ্টা করেও তাঁর কোনও খোঁজ মেলেনি। এর পর তাঁকে পলাতক ঘোষণা করা হয়।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১০ / ১৮

পুলিশ এ-ও জানিয়েছে, গ্রেফতারি এড়াতে বিনোদন জগতে পা বাড়়িয়েছিলেন হেমন্ত। অভিনেতা হিসাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১১ / ১৮

পুলিশ জানিয়েছে, অমিতাভ বচ্চন এবং আমির খান অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’ এবং রণবীর সিংহের ‘জয়েশভাই জোরদার’-এর মতো বলিউড ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন হেমন্ত। ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘মেরে সাই’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শোয়েও অভিনয় করেন।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১২ / ১৮

কর্মকর্তারা আরও জানিয়েছেন, আসন্ন বলিউড ছবি ‘লাহোর ১৯৪৭’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালয়ালম ছবি ‘এল২: এম্পুরান’-সহ বেশ কয়েকটি ছবির সঙ্গেও যুক্ত ছিলেন হেমন্ত।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৩ / ১৮

নাটকের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন হেমন্ত। ‘যুগপুরুষ’ এবং ‘গান্ধী বিরুদ্ধ গডসে’র মতো নাটকে অভিনয় করেছেন তিনি।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৪ / ১৮

বছরের পর বছর ধরে আইনের চোখে ধুলো দিয়ে ভালই কাটছিল হেমন্তের। অভিনেতা হিসাবে কাজ শুরুর পর নিজের আগের চেহারা বদলে ফেলেছিলেন তিনি। পরিচয়ও পাল্টে ফেলেছিলেন। তবে শেষরক্ষা হল না।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৫ / ১৮

অমিতাভ বচ্চন, আমির খান এবং রণবীর সিংহের মতো বলিউড অভিনেতাদের সঙ্গে অভিনয় করা হেমন্ত বৃহস্পতিবার অহমদাবাদে গ্রেফতার হয়েছেন। নরোদার আদি বাসিন্দা হেমন্তকে ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছে একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৬ / ১৮

অহমদাবাদ অপরাধ দমন শাখার ডিসিপি অজিত রাজিয়ান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ২০০৫ সালে নরোদার একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন হেমন্ত। মেহসানা জেলে বন্দি ছিলেন তিনি। কিন্তু ২০১৪ সালে প্যারোলে মু্ক্ত হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৭ / ১৮

হেমন্তের গ্রেফতারির পর সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘পলাতক থাকার ১০ বছর ধরে বিনোদন জগতে একটি অত্যন্ত সক্রিয় ও দৃশ্যমান কর্মজীবন বজায় রেখেছিলেন হেমন্ত। নামী তারকা এবং বড় প্রযোজনা সংস্থায় অভিনয় করেছেন তিনি।’’

Gujarat Actor Hemant Nagindas Purshottamdas Linked to Films With Amitabh Bachchan and Aamir Khan Arrested in Murder Case After 12 Years
১৮ / ১৮

গ্রেফতারির পর হেমন্তের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধ দমন শাখা তাকে মেহসানা জেলা কারাগারে হস্তান্তর করবে বলে জানা গিয়েছে। বাকি জীবন তাঁকে সেখানেই কাটাতে হবে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy