Advertisement
E-Paper

বলিউডের সব থেকে ধনী তারকা জুটির আট হাজার কোটির সম্পত্তি! তবে বিরুষ্কা, রণলিয়া বা দীপবীর নন

অন্য বিশিষ্ট বলিউড তারকা দম্পতিদের মধ্যে অক্ষয় কুমার-টুইঙ্কেল খন্নার আনুমানিক ৩,৫৪২ কোটি এবং অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের আনুমানিক ২,৯৯৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:১৮
What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০১ / ১৭

বলিউডে এমন তারকা দম্পতি রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ আকাশ ছুঁয়েছে। সেই তালিকায় রয়েছেন, বিরাট-অনুষ্কা, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা-সহ আরও অনেকে। তবে এঁদের মধ্যে কেউই দেশের সবচেয়ে ধনী তারকা দম্পতি নন।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০২ / ১৭

তা হলে সম্পত্তির নিরিখে বলিউডের এক নম্বর তারকা দম্পতি কারা? অন্য অনেক ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৩ / ১৭

ব্যক্তিগত এবং সম্মিলিত সম্পত্তির দিক থেকে অন্য তারকা দম্পতিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন শাহরুখ-গৌরী। সিনেমায় অভিনয় থেকে শুরু করে নামীদামি সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ার জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন শাহরুখ। পাশাপাশি, শাহরুখ একাধিক লাভজনক সংস্থার মালিক।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৪ / ১৭

অন্য দিকে, গৌরীর নিজস্ব গৃহসজ্জার সংস্থা রয়েছে। আরও একাধিক সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। তাই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তাঁরও।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৫ / ১৭

সংবাদমাধ্যম ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ এবং গৌরীর সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ ৮,০৯৬ কোটি টাকা।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৬ / ১৭

‘লাইফস্টাইল এশিয়া’র প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম। শাহরুখ অভিনীত শেষ দুই ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৭ / ১৭

শাহরুখ এবং গৌরী ‘রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থার মালিক। রেড চিলিজ় ‘জওয়ান’-সহ শাহরুখের বহু ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৮ / ১৭

গৌরী খান পেশায় এক জন তারকা গৃহসজ্জা শিল্পী (ইন্টেরিয়র ডিজ়াইনার)। নিজস্ব ডিজ়াইন স্টুডিয়োও রয়েছে তাঁর। নামীদামি তারকারা ঘর গোছানোর জন্য গৌরীরই শরণাপন্ন হন। সেখান থেকে বহু টাকা আয় করেন শাহরুখ-পত্নী।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
০৯ / ১৭

শাহরুখ-গৌরীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পত্তি, তাঁদের বিলাসবহুল আবাসন ‘মন্নত’। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের বাড়ির মূল্য ২০০ কোটি টাকারও বেশি।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১০ / ১৭

বলিউডের সব থেকে ধনী তারকা দম্পতির তালিকায় শাহরুখ-গৌরীর পরেই নাম রয়েছে রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১১ / ১৭

‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, যশরাজ ফিল্মসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আদিত্য এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রানির যৌথ সম্পত্তির পরিমাণ ৭,৪০০ কোটি টাকা।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১২ / ১৭

তাঁদের পর তালিকায় রয়েছে অনিল কপূর-কন্যা তথা অভিনেত্রী সোনম এবং সোনমের ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজার নাম। এই দম্পতির আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪,৯০০ কোটি টাকা।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১৩ / ১৭

অন্যান্য বিশিষ্ট বলিউড তারকা দম্পতির মধ্যে অক্ষয় কুমার-টুইঙ্কেল খন্নার আনুমানিক ৩,৫৪২ কোটি এবং অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের আনুমানিক ২,৯৯৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১৪ / ১৭

এঁদের পর তালিকায় রয়েছেন অভিনেতা সইফ আলি খান এবং স্ত্রী করিনা কপূর। ‘জিকিউ’-এর প্রতিবেদন অনুযায়ী, সইফ-করিনার মোট ১,৯৬৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১৫ / ১৭

ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী স্ত্রী অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ ১,৩০০ কোটি টাকা। খেলার পাশাপাশি পোশাক এবং রেস্তরাঁ সংস্থা থেকেও বহু টাকা আয় বিরাটের। অন্য দিকে, অনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১৬ / ১৭

তালিকার আরও নীচে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১,০০৬ টাকা। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মোট সম্পত্তি ৭৪৪ কোটির।

What makes Shah Rukh Khan and Gauri Khan the Richest Couple of Bollywood
১৭ / ১৭

নামী তারকা দম্পতির মধ্যে যাঁদের সম্পত্তির পরিমাণ সব থেকে কম, তাঁরা হলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। রণলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭২০ কোটি টাকা।

—ফাইল ছবি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy