Advertisement
E-Paper

বাটার চিকেন পছন্দ করেন? এই স্বাদের আইসক্রিম পেলে চেখে দেখবেন কি?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক রন্ধনশিল্পী ছোট ছোট বাটিতে বরফে জমানো বাটার চিকেন আইসক্রিম পরিবেশন করছেন। চেখে দেখবেন নাকি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৬:৪৩
বাটার চিকেন আইসক্রিম পাবেন কোথায়?

বাটার চিকেন আইসক্রিম পাবেন কোথায়? ছবি: সংগৃহীত

এমন অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে ইচ্ছে করে না। ঠিক যেমন নতুন ভাইরাল হওয়া বাটার চিকেন আইসক্রিমের ভিডিয়ো। ভাবছেন তো এ আবার কি, বাটার চিকেন আইসক্রিম! সেটা কী করে সম্ভব? এ আবার হয় নাকি?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক রন্ধনশিল্পী ছোট ছোট বাটিতে বরফে জমানো বাটার চিকেন আইসক্রিম পরিবেশন করছেন। সঙ্গে আবার পুদিনার চাটনি। এই ভিডিয়ো দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। অনেকের মতে, বাটার চিকেন আইসক্রিম, আসলে আইসক্রিম এবং মুরগি দুইয়েরই অপমান। খাবার নিয়ে এ রকম পরীক্ষা-নিরীক্ষা কি না করলেই নয়, প্রশ্ন অনেকের।

‘ফুডভুডইন্ডিয়া’ নামে ইনস্টাগ্রামে একটি পেজ থেকে ১৯ সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এবং ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি দর্শক পছন্দ করেছেন এটি। তবে কোথায় গেলে এই খাবার চেখে দেখার সুযোগ মিলবে তার হদিস মেলেনি ভিডিয়োতে।

ইদানীং বাজারে ফিউশন খাবারের রমরমা। এই পুজোয় কলকাতায় যেমন গন্ধরাজের সঙ্গে নানা খাবারের মেলবন্ধন বেশ ‘হিট’। দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার ফাঁকে অনেকেই গন্ধরাজ রোল, গন্ধরাজ মোমো কিংবা গন্ধরাজ বিরিয়ানির স্বাদ চেখে দেখেছেন। কারও পছন্দ হয়েছে কেউ আবার মনে করেন বিরিয়ানির সঙ্গে ছেলেখেলা না করাই ভাল!

Bizarre Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy