Advertisement
E-Paper

Cooking Tips: রান্না অল্প পুড়ে গিয়েছে? গন্ধ তাড়াবেন কী ভাবে

রান্নার পোড়া অংশটুকু ফেলে দিলেও সমস্যা থেকেই যায়। পোড়া গন্ধ কিছুতেই দূর হতে চায় না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৭
তাড়াহুড়োয় বা অন্যমনস্ক হয়ে অনেক সময়ে রান্না পোড়া লেগে যায়।

তাড়াহুড়োয় বা অন্যমনস্ক হয়ে অনেক সময়ে রান্না পোড়া লেগে যায়। ছবি: সংগৃহীত

তাড়াহুড়োয় বা অন্যমনস্ক হয়ে অনেক সময়ে রান্না পোড়া লেগে যায়। পুড়ে গেলেও রান্না করা খাবার তো আর ফেলে দেওয়া যায় না। রান্নার পোড়া অংশটুকু ফেলে দিলেও সমস্যা থেকেই যায়। পোড়া গন্ধ কিছুতেই দূর হতে চায় না। তাহলে উপায়?

ভাত পুড়ে গেলে

চালে জল কম দেওয়ার কারণে অনেক সময়ে ভাত পুড়ে যায়। বিশেষ করে ভাতে তলা ধরে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে হাতা দিয়ে ভাত বেশি নাড়াচাড়া করবেন না। এতে সারা ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে পারে। অনেক দিন ধরে একই হাঁড়ি ব্যবহার করার ফলে হাঁড়ির তলার দিকটা পাতলা হয়ে যায়। তাই তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। হাতা দিয়ে ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। তবে পোড়া গন্ধ দূর করতে ভাতের উপর একটি গোল পাউরুটি রেখে দিন। এই পাউরুটি ভাতের পোড়া গন্ধ শুষে নেবে।

মাংস পুড়ে গেলে

মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে হাতা দিয়ে মাংস ও আলুর টুকরোগুলি অন্য পাত্রে তুলে নিন। অন্য একটি কড়াইয়ে কড়া করে পেঁয়াজ ভেজে নিয়ে আলু ও মাংস কষে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ দূর হবে।

ছবি: সংগৃহীত

মাছের ঝোল বা অন্য কোনও তরকারি পুড়ে গেলে

কোনও তরকারি বা মাছের ঝোল রাঁধার সময়ে ঝোল পুড়ে গেলে মাছ বা তরকারির প্রধান উপাদানটি আলাদা পাত্রে সরিয়ে নিন। এ বার ওই ঝোলের মধ্যে এক টুকরো কুমড়ো বা আলু ফেলে দিন। নিমেষে দূর হবে তরকারির পোড়া গন্ধ।

cooking tips cooking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy