Advertisement
E-Paper

মুগরির রোস্টে দিন আমের পরশ! স্বাদবদলের এই রান্না চেটেপুটে খাবে বড় থেকে খুদে সবাই

রাতের খাবারে যদি মুরগির রোস্ট বানিয়ে নেওয়া যায়, তা হলে কেমন হয়? আর যদি সেই রোস্টে থাকে আমের ‘ট্যুইস্ট’, তা হলে তো কথাই নেই। ছুটির দিনে রেঁধে ফেলুন আম-মুরগির রোস্ট! রইল রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:০৪
How to make Chicken Roast Using Mango Pulp

কী ভাবে বানাবেন আম দিয়ে মুরগির রোস্ট? ছবি: সংগৃহীত।

বাজারে গেলে আর কিছু আসুক বা না-ই আসুক, মুরগির মাংস থাকবেই থলিতে। তবে রোজ রোজ মুরগির ঝোল কিংবা কষা খেতে মোটেই ভাল লাগে না। স্বাদ বদলাতে নতুন কী বানানো যায়, ভেবেই নাজেহাল? রাতের খাবারে যদি মুরগির রোস্ট বানিয়ে নেওয়া যায়, তা হলে কেমন হয়? আর যদি সেই রোস্টে থাকে আমের‘ট্যুইস্ট’, তা হলে তো কথাই নেই। ছুটির দিনে রেঁধে ফেলুন আম-মুরগির রোস্ট! রইল রেসিপি।

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস (তন্দুরির মাপে কাটা ২ পিস)

দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা

২ টেবিল চামচ লেবুর রস

১ কাপ পাকা আমের টুকরো

আধ কাপ কাঁচা আমের টুকরো

২-৩টি কাঁচালঙ্কা

৭-৮টি গোটা গোলমরিচ

১ চা চামচ ভাজা জিরেগুঁড়ো

১ টেবিল চাামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

১ টেবিল চামচ মধু

১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিল চামচ মাখন

প্রণালী:

প্রথমে মুরগির মাংসে নুন, আদা-রসুন বাটা, লেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এ বার পাকা আম, কাঁচা আম আর কাঁচালঙ্কা মিক্সিতে বেটে নিন। বড় পাত্রে সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমের মিশ্রণ, ভাজা জিরের গুঁড়ো, মধু খুব ভাল করে মিশিয়ে মুরগির মাংসের গায়ে মাখিয়ে নিন। ৬-৮ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। অভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় গ্রিল করে নিন মিনিট ১৫। তার পর মাখন ব্রাশ করে তাপমাত্রা ২২০ ডিগ্রি করে আরও মিনিট ১৫-২০ গ্রিল করলেই তৈরি আম মুরগির রোস্ট।

Chicken Recipes Roast Recipe Mango Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy