Advertisement
E-Paper

Chili Paneer Recipe: চাইনিজ খেতে ভালবাসেন? বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি পনির

চাউমিন হোক বা ফ্রায়েড রাইস, চিলি পনিরের সঙ্গে জুটিতে ‘সুপারহিট’ দুটিই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৭:০১
চিলি পনির বানানোর প্রণালী

চিলি পনির বানানোর প্রণালী ছবি: সংগৃহীত

যাঁরা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন, তাঁদের অত্যন্ত প্রিয় একটি পদ চিলি পনির। চাউমিন হোক বা ফ্রায়েড রাইস, চিলি পনিরের সঙ্গে জুটিতে ‘সুপারহিট’ দুটিই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই খাবার খেতে ছুটতে হয় বাইরে। রইল চিলি পনিরের রেসিপি যাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পদ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ—

পনির: ২৫০ গ্রাম

ক্যাপসিকাম: ২টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

পেঁয়াজ: ২টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

সাদা জিরে: ১ চামচ

আদা রসুন বাটা: ২ চামচ

কাঁচা লঙ্কা: ৩টি

কর্ন ফ্লাওয়ার: ১ চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

ধনে গুঁড়ো: ২ চামচ

গরম মশলা: ১/২ চামচ

টমেটো: ১টি, মাঝারি চৌকো টুকরো করে কাটা

দই: ২ চামচ

তেল, নুন: পরিমাণ মতো

সয়া সস ও চিলি সস: পরিমাণ মতো

ভিনিগার: দুই চামচ

প্রণালী—

১। ক্যাপসিকাম এবং পনির আগে সামান্য তেলে ভেজে তুলে রাখুন।

২। তারপর আরও একটু তেল নিয়ে ভাজা শুরু করুন পেঁয়াজ। একে একে মেশান অল্প নুন, সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এবং কর্ন ফ্লাওয়ার। ভাল করে কষে নিয়ে দিন হলুদ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা।

৩। আরও একটু কষিয়ে দিয়ে দিন টমেটো, ভিনিগার ও সয়া সস । ভাল করে নাড়িয়ে নিন

৪। ২ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর তাতে দিয়ে দিন দই এবং পরিমাণ মতো নুন।

৫। ভাল করে নেড়ে নিয়ে ক্যাপসিকাম এবং পনির দিয়ে দিন। এ বার চিলি সস যোগ করুন ঝাল অনুসারে।

৬। ঢাকা দিয়ে আরও ৫-৬ মিনিট রেখে নামিয়ে নিন। আপনার চিলি পনির তৈরি।

Chili Paneer Paneer Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy