Advertisement
E-Paper

সয়াবিন দিয়ে সুস্বাদু জলখাবার বানাবেন ভাবছেন? রেঁধে ফেলুন আফগানি সয়াবিন চাঁপ

সন্ধ্যাবেলা হালকা খিদে পেলে বাইরে থেকে খাবার অর্ডার না করে বাড়িতেই বানিয়ে ফেলুন আফগানি সয়াবিন চাঁপ। দেখে নিন রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২০:২৪
How to make Afgani Soyabean Chaap recipe at home

কী ভাবে বানাবেন সয়াবিনের চাঁপ? ছবি: সংগৃহীত।

ভাত বা রুটির সঙ্গী হিসেবে কষা, কারিতেই আর সীমাবদ্ধ নয় সয়াবিন। সয়াবিন দিয়ে রকমারি জলখাবার বানিয়েও তাক লাগিয়ে দিতে পারেন। সন্ধ্যাবেলা হালকা খিদে পেলে বাইরে থেকে খাবার অর্ডার না করে বাড়িতেই বানিয়ে ফেলুন আফগানি সয়াবিন চাঁপ। দেখে নিন রেসিপি।

উপকরণ:

৩০০ গ্রাম সয়াবিন

আধ কাপ কুচোনো পেঁয়াজ

১ টেবিল চামচ আদাকুচি

৭-৮টি রসুন কোয়া

১ চা চামচ গোটা জিরে

৫ গ্রাম গোটা গরমমশলা

৬-৭টি গোটা কাজু

৪-৫টি কাঁচালঙ্কা

৩ টেবিল চামচ টক দই

২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

এক মুঠো ধনেপাতাকুচি

স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো

১ টেবিল চামচ মাখন

১টি চিজ় কিউব

প্রণালী:

প্রথমে নুন জলে সয়াবিনগুলি ভাপিয়ে জল ঝরিয়ে নিন। একটি কড়াইয়ে তেল ঢেলে গোটা জিরে, গরমমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে হালকা করে ভেজে জল দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। কাজুগুলি নরম হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে ভাল করে বেটে নিন। আবার কড়াইতে সামান্য মাখন দিয়ে মিশ্রণটি ঢেলে তাতে একে একে দিয়ে দিন দই, ক্রিম, চিজ়, নুন, গোলমরিচগুঁড়ো। এ বার সেদ্ধ করে রাখা সয়াগুলি হালকা করে মাখনে ভেজে গ্রেভিতে দিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন চিজ় আর ধনেপাতাকুচি। গ্রেভি মাখাল মাখা হয়ে এলে পরিবেশন করুন আফগানি সয়াবিন চাঁপ।

Soya Bean Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy