Advertisement
E-Paper

Prawn Polao: বর্ষা মানেই কি ইলিশের রকমারি পদ? এই মরসুমে পাতে পড়ুক চিংড়ির সর্ষে পোলাও

বর্ষায় চিংড়ির অন্য রকম স্বাদ নিতে চান? বানাতে পারেন চিংড়ির সর্ষে পোলাও। রইল প্রণালী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৯:৩৩
চিংড়ি পোলাও।

চিংড়ি পোলাও। ছবি- সংগৃহীত

এ পার বাংলার হোন বা ও পার বাংলার— চিংড়ি ভাল করে রাঁধলে কে আর মুখ ফিরিয়ে রাখতে পারে? যদিও এখন ভরা বর্ষা। এই মরসুমে ইলিশের কদর সবচেয়ে বেশি। তাই বলে কি ব্রাত্য থাকবে চিংড়ি? এই বর্ষায় ইলিশের বদলে কোনও এক দিন পাতে পড়তেই পারে চিংড়ি। তবে মালাইকারি বা পাতুরি হিসাবে নয়, নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষে চিংড়ির পোলাও। রইল প্রণালী।

উপকরণ:

চিংড়ি: আধ কেজি

পেঁয়াজ কুচি: এক কাপ

সর্ষেবাটা: এক টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৪-৫টি

নুন: স্বাদ মতো

পোলাওয়ের চাল: আধ কেজি

আদাবাটা: এক টেবিল চামচ

দারচিনি: দু’টুকরো

এলাচ: ৪টি

লবঙ্গ: ৪-৫টি

তেজপাতা: ২টি

প্রণালী:

চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষেবাটা ও কাঁচালঙ্কা আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।

এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম জল ও নুন দিয়ে কিছু ক্ষণ এমন ভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়।

প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন।

ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছু ক্ষণ ঢেকে রাখুন।

চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।

Polao Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy