Advertisement
E-Paper

পপকর্নের উপর চিজ় পাউডার ছড়িয়ে খেতে ভালবাসেন? বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই

বাজার থেকে কেনা চিজ় পাউডারগুলিতে রাসায়নিক মেশানো থাকে। আর এই পাউডারগুলি যেহেতু খুব বেশি ব্যবহারও হয় না, তাই একটা বড় বাক্স কিনে ফেললেও ব্যবহার না করার ফলে তা নষ্ট হয়ে যায়। এই সব সমস্যা এড়াতে বাড়িতেই বানিয়ে নিন চিজ় পাউডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮
How to make cheese powder at home

বাড়িতেই কী ভাবে বানাবেন চিজ় পাউডার? ছবি: সংগৃহীত।

চিজ় খেতে ভালবাসে না, এমন খুদে কমই আছে। পপকর্ন, চিপ্‌সের উপরে চিজ় পাউডার ছড়িয়ে খেতে অবশ্য ছোট থেকে বড়, সবারই ভাল লাগে। ম্যাক অ্যান্ড চিজ় হোক বা অ্যাভোকাডো টোস্ট, উপরে চিজ় পাউডার ছড়িয়ে খেতে মন্দ লাগে না। তবে বাজার থেকে কেনা চিজ় পাউডারগুলিতে রাসায়নিক মেশানো থাকে। আর এই পাউডারগুলি যেহেতু খুব বেশি ব্যবহার হয় না, তাই একটা বড় বাক্স কিনে ফেললেও ব্যবহার না করার ফলে তা নষ্ট হয়ে যায়। এই সব সমস্যা এড়াতে বাড়িতেই বানিয়ে নিন চিজ় পাউডার।

কী কী লাগবে?

১ কাপ ব্রেড ক্রাম্ব, ১০০ গ্রাম প্রসেস্ড চিজ়, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি

Advertisement

প্রণালী:

প্রথমে একটি মাইক্রোওয়েভ অভেনের ট্রে তে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিন। তার পর উপর থেকে চিজ় গ্রেট করে দিন। মিশ্রণটি ২ মিনিট মাইক্রোওয়েভ করে নিন। এ বার মাইক্রোওয়েভ অভেন থেকে ট্রে বার করে নিয়ে ভাল করে মিশ্রণটি ঠান্ডা করে নিন। মিশ্রণটি মিক্সিতে দিয়ে সঙ্গে মিশিয়ে দিন নুন, লঙ্কার গুঁড়ো আর চিনি। এ বার মিশ্রণটি মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিজ় পাউডার।

Cheese Powder Cheese Spice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy