Advertisement
E-Paper

ট্যালট্যালে ঝোল খেতে আর ভাল লাগছে না? গরম ভাতের সঙ্গ দিতে বানিয়ে ফেলুন কাতলার ঘি-রোস্ট

বাড়ির ছোটরা ছোট মাছ খেতে চায় না তেমন, তাই রুই-কাতলাই বেশি আসে বাড়িতে। এ দিকে কাতলা মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে খেতে একঘেয়েমি এসে গিয়েছে। ছুটির দিনে ভাতের পাতে জমে যেতে পারে কাতলা মাছের ঘি-রোস্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭
কাতলা ঘি-রোস্ট দিয়েই জমবে দুপুরের ভোজ।

কাতলা ঘি-রোস্ট দিয়েই জমবে দুপুরের ভোজ। ছবি: সংগৃহীত।

আর কিছু না হোক, বাঙালির দুপুরবেলা খাওয়ার পাতে একটা মাছের পদ চাই-ই চাই। বাড়ির ছোটরা ছোট মাছ খেতে চায় না তেমন, তাই রুই-কাতলাই বেশি আসে বাড়িতে। এ দিকে কাতলা মাছের জিরেবাটা দিয়ে পাতলা ঝোল, পেঁয়াজ দিয়ে দই-কাতলা বা সর্ষেবাটার ঝাল খেতে খেতে একঘেয়েমি এসে গিয়েছে। ছুটির দিনে ভাতের পাতে জমে যেতে পারে কাতলা মাছের ঘি-রোস্ট।

উপকরণ:

৫ পিস কাতলা মাছ (পেটি হলে ভাল হয়)

১ চা চামচ হলুদগুঁড়ো

পরিমাণমতো ঘি

১ টেবিল চামচ জিরে

১ টেবিল চামচ ধনে

১ চা চামচ গোলমরিচ

১ টেবিল চামচ মৌরি

৪টি শুকনো লঙ্কা

২টি দারচিনি

৪টি এলাচ

৫-৬টি লবঙ্গ

আধ কাপ পেঁয়াজকুচি

১ টেবিল চামচ আদা-রসুনবাটা

আধ কাপ ফেটানো টক দই

স্বাদমতো নুন, চিনি

প্রণালী:

প্রথমে সব শুকনো মশলা শুকনো তাওয়ায় ভেজে মিক্সিতে বেটে নিয়ে একপ্রকার ভাজা মশলা বানিয়ে নিন। মাছে নুন, হলুদ মাখিয়ে ঘিয়ে লাল করে ভেজে নিন। কড়াইয়ে আরও খানিকটা ঘি দিয়ে তাতে লাল করে পেঁয়াজকুচি ভেজে নিন। এ বার আদা-রসুন দিয়ে কষিয়ে বানিয়ে রাখা ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করুন। তার পর গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ফেটানো টক দই মশলার সঙ্গে মিশিয়ে দিন। নুন, চিনি দিয়ে দিন পরিমাণমতো। এ বার মাছগুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিন মশলার সঙ্গে। মিনিট পাঁচেক ঢেকে রান্না করে শেষে উপর থেকে ঘি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলার ঘি-রোস্ট।

Fish Recipes Non veg Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy