Advertisement
E-Paper

বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো ডাব আইসক্রিম! চাই মাত্র ৬টি উপকরণ

আইসক্রিমের নাম শুনলেই অনেক স্বাস্থ্যসচেতন মানুষ চিনি আর ক্যালোরি নিয়ে ভাবতে বসেন। তাই দোকান থেকে ক্যালোরিতে ঠাসা আইসক্রিমগুলি না কিনে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন। শিখে নিন, কী ভাবে বানাবেন ডাবের আইসক্রিম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:৩৯
ডাব আইসক্রিম বানিয়ে ফেলুন বাড়িতেই।

ডাব আইসক্রিম বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

গ্রীষ্ম মানেই ঠান্ডা খাবার ও পানীয়ের প্রতি আকর্ষণ! লস্যি হোক বা নরম পানীয়, কুলফি হোক বা আইসক্রিম। তবে আইসক্রিমের নাম শুনলেই অনেক স্বাস্থ্যসচেতন মানুষ চিনি আর ক্যালোরি নিয়ে ভাবতে বসেন। তাই দোকান থেকে ক্যালোরিতে ঠাসা আইসক্রিমগুলি না কিনে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন। শিখে নিন, কী ভাবে বানাবেন ডাবের আইসক্রিম।

উপকরণ:

২টি ডাবের শাঁস

১ কাপ নারকেলের দুধ

১ কাপ গুঁড়ো দুধ

১ কাপ গুঁড়ো চিনি

১ কাপ ফ্রেশ ক্রিম

৩-৪ ফোঁটা ভ্যানিলা এসেন্স

প্রণালী:

প্রথমে ডাবের শাঁস বার করে নিন। খানিকটা শাঁস একেবারে কুচিয়ে কেটে রাখুন। বাকিটা মিক্সিতে বেটে নিন খুব ভাল ভাবে। ডাবের শাঁস বাটার পর যাতে পরিমাণে এক কাপ হয়, সে দিকে লক্ষ রাখুন। এ বার একটি বড় বাটিতে ডাবের শাঁস, নারকেলের দুধ, গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, ফ্রেশ ক্রিম আর ভ্যানিলা এসেন্স খুব ভাল করে মিশিয়ে নিন। মিক্সিতে অল্প অল্প করে মিশ্রণটি ঢেলে খুব ভাল করে বেটে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোও রকম দলা না থাকে। একটি প্লাস্টিকের চৌকো টিফিন বক্সের মধ্যে মিশ্রণটি ঢেলে উপর থেকে কুচিয়ে রাখা ডাবের শাঁস ছড়িয়ে দিন। এ বার কৌটোটির ঢাকা বন্ধ করে ফ্রিজ়ারে রেখে দিন অন্ত আট ঘণ্টার জন্য। তার পর ফ্রিজ়ার থেকে বার করে স্কুপারের সাহায্য তুলে পরিবেশন করুন ডাব আইসক্রিম। স্বাস্থ্যকর বানাতে চাইলে চিনির বদলে স্টিভিয়াও ব্যবহার করতে পারেন।

ice cream Summer Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy