Advertisement
E-Paper

Cooking Tips: ৩ কৌশল: রান্নায় বেশি হলুদ পড়ে গেলে মুহূর্তে সমাধান পাবেন

হলুদ শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু রান্নায় বেশি পড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। কী ভাবে মিলবে সমাধান?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২০:৩৯
রান্নায় বেশি হলুদ পড়ে গিয়ে থাকলে তা সামাল দিতে হয়।

রান্নায় বেশি হলুদ পড়ে গিয়ে থাকলে তা সামাল দিতে হয়। ছবি: সংগৃহীত

রান্না করতে গিয়ে অনেক সময় বেশি হলুদ পড়ে যায়। অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ এই মশলা শরীরের জন্য উপকারী হলেও, রান্নায় অতিরিক্ত পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে স্বাদ। বেশি হলুদ রান্নাকে তিতকুটে করে তোলে। তবে রান্নায় বেশি হলুদ পড়ে গিয়ে থাকলে তা সামাল দিতে হয়।

কোন উপায়ে পাবেন সমাধান?

১) তেজপাতা: রান্নায় যদি বেশি হলুদ পড়ে যায় সে ক্ষেত্রে বাড়িতে থাকা তেজপাতা ম্যাজিকের মতো কাজ করবে। রান্নায় দু’চারটে তেজপাতা ফেলে দিয়ে দু-চার মিনিট ফুটিয়ে নিন। শেষে তেজপাতা ফেলে দিন। রান্নায় অতিরিক্ত হলুদের স্বাদ নিমেষে কমে যাবে।

বেশি হলুদ রান্নাকে তিতকুটে করে তোলে।

বেশি হলুদ রান্নাকে তিতকুটে করে তোলে। ছবি: সংগৃহীত

২) সুপুরি: রান্নায় বেশি হলুদ পড়ে গেলে সুপুরি কার্যকরী হতে পারে। সুপুরিকে দু’টুকরো করে কেটে রান্নায় ফেলে দিলে হলুদের স্বাদ কমবে।

৩) গরমখুন্তি: রান্নায় হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে তা কমাতে তেজপাতা, সুপুরি তো আছেই। এ ছাড়া আরও একটি চমৎকার কৌশল আছে। লোহার খুন্তিকে গরম করে নিয়ে সেটা ঝোলের মধ্যে পাঁচ মিনিট রেখে দিলেই কেল্লাফতে। রান্না থেকে দ্রুত উধাও হবে হলুদের স্বাদ।

Recipe Turmeric
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy