Advertisement
E-Paper

পদার্থবিদ্যার বিশেষ বিষয়ে পিএইচডি করার সুযোগ! কোথায় ভর্তি নেওয়া হবে?

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর তরফে ফিজ়িক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি করার সুযোগ দিচ্ছে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ফিজ়িক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে।

প্রতিটি বিভাগের ক্ষেত্রে প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। পদার্থবিদ্যা, রসায়ন, বায়োফিজ়িক্স, জ়ুলজি, বায়োইনফরমেটিক্স, অ্যাপ্লায়েড অপটিক্স, ন্যানোটেকনোলজি, ইলেক্ট্রনিক্স, মেটিরিয়াল সায়েন্সেস কিংবা ফলিত পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

প্রার্থীদের স্নাতকোত্তর পর্বে ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এ ছাড়াও সিএসআইআর কিংবা ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হয়েছেন এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়েছেন— এমন পড়ুয়াদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের বিষয় বাছাই করে তার সঙ্গে জীবনপঞ্জি, জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর শংসাপত্র, নেট স্কোর কার্ড-এর মতো নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। টিউশন ফি হিসাবে ১৩,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে আরও জেনে নিতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

SN Bose National Centre for Basic Sciences online admission PhD in Science
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy