Advertisement
E-Paper

খুদে ইডলি ভালবাসে না? ভিতরে ভরে দিন হরেক রকম পুর, টিফিন হবে চেটেপুটে সাফ

সাধারণ ইডলিতে একটু ‘টুইস্ট’ দিতে পারলেই স্বাদ বেড়ে যেতে পারে কয়েক গুণ। এই ইডলি সাদামাটা, গোলগাল, ভালমানুষ গোছের ইডলি নয়। সাধারণ ইডলির মতো স্বাদ বৃদ্ধির জন্য একে তিন-চার রকমের চাটনির উপরেও নির্ভর করতে হয় না। এই ধরনের ইডলি একাই একশো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২১:০৩
পুর ভরা ইডলির ৩টি রেসিপি শিখে নিন।

পুর ভরা ইডলির ৩টি রেসিপি শিখে নিন। ছবি: সংগৃহীত।

অনেক বাঙালি দোসা খেতে ভালবাসলেও ইডলি দেখলেই তাঁদের মুখ ভার হয়ে যায়! ইডলি আর সম্বরের মিশেল অনেকের কাছেই অপ্রিয়। বাঙালি মশলাদার খাবার খেতে ভালবাসে, তাই টক স্বাদের ইডলি অনেকেরই মনে ধরে না। তবে ইডলি কিন্তু বেশ স্বাস্থ্যকর খাবার। সাধারণ ইডলিতে একটু ‘ট্যুইস্ট’ দিতে পারলেই স্বাদ বেড়ে যেতে পারে কয়েক গুণ। এই ইডলি সাদামাটা, গোলগাল, ভালমানুষ গোছের ইডলি নয়। সাধারণ ইডলির মতো স্বাদ বৃদ্ধির জন্য একে তিন-চার রকমের চাটনির উপরেও নির্ভর করতে হয় না। এই ধরনের ইডলি একাই একশো।

বিট-নারকেলের পুর: ভেজিটেবল চপ খেয়েছেন নিশ্চয়ই। আলু, বিট, গাজর, সেদ্ধ করে মেখে নিয়ে তাতে ভাজা নারকেল, ভাজা বাদাম, ভাজা মশলা ছড়িয়ে দিলেই পুর তৈরি। এ বার ইডলির বানানোর সময় স্ট্যান্ডে প্রথমে ইডলির মিশ্রণ দিয়ে মাঝে বিটের পুর দিয়ে আবার ইডলির তরল মিশ্রণ ঢেলে দিন। স্টিমারে ভাপিয়ে নিন ১০-১৫ মিনিটের জন্য।

চিজ়-কর্নের পুর: একটি পাত্রে মোৎজ়ারেল্লা চিজ আর সেদ্ধ করা কর্ন মিশিয়ে তার মধ্যে গোলমরিচ, নুন, চিলিফ্লেক্স আর অরিগ্যানো মিশিয়ে একটি পুর তৈরি করে নিন। এ বার ইডলি বানানোর সময় স্ট্যান্ডে প্রথমে ইডলির মিশ্রণ দিয়ে মাঝে কর্নের পুর দিয়ে আবার ইডলির তরল মিশ্রণ ঢেলে দিন। স্টিমারে ভাপিয়ে নিন ১০-১৫ মিনিটের জন্য। এই ইডলিতে কামড় বসালেই হবে ‘চিজ় পুল’, ঠিক পিৎজ়ার মতো।

মশলাদার মাশরুমের পু়র: রেস্তরাঁয় গিয়ে সল্ট অ্যান্ড পেপার মাশরুম অনেকেই অর্ডার করেন। এ বার ইডলির মধ্যেও ভরে দিতে পারেন সল্ট অ্যান্ড পেপার মাশরুম। তেলের মধ্যে রসুন ফো়ড়ন দিয়ে তার মধ্যে মাশরুমকুচি, পেঁয়াজকুচি, ক্যাপসিকামকুচি, নুন, গোলমরিচ দিয়ে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে পুর। ইডলি তৈরির সময় মাঝে ভরে দিন এই পুর, ইডলির স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ।

tiffin box recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy