Advertisement
E-Paper

Coconut Milk Katla: দুপুরের ভূরিভোজে জমিয়ে রাঁধুন নারকেল দুধে কাতলা

যাঁরা নারকেল ও কাতলা দুইয়েরই ভক্ত তাঁরা চেখে দেখতে পারেন নারকেল দুধে কাতলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৭:২৮
নারকেল দুধে কাতলা বানানোর প্রণালী

নারকেল দুধে কাতলা বানানোর প্রণালী ছবি: সংগৃহীত

কাতলা মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। আর সঙ্গে যদি থাকে নারকেল, তবে নারকেলের দুধ আর কাতলার পেটির যৌথ ষড়যন্ত্র এড়িয়ে যাওয়া তো আরওই কঠিন। যাঁরা নারকেল ও কাতলা দুইয়েরই ভক্ত তাঁরা চেখে দেখতে পারেন নারকেল দুধে কাতলা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ—
কাতলা মাছের পেটি: ৪টি
লঙ্কা গুঁড়ো: ২ চামচ
হলুদ গুঁড়ো: ২ চামচ
গোলমরিচ গুঁড়ো: ২ চামচ
আদা বাটা: ২ চামচ
রসুন বাটা: ২ চামচ
কাঁচা আম বাটা: ১টি আমের
নারকেল দুধ: ১/৪ কাপ
কারি পাতা
সরষের তেল, নুন
কলা পাতা: ৪টি ছোটো অংশ

প্রণালী—
১। একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরষের তেল ও আন্দাজ মতো নুন দিয়ে ভাল করে মেখে নিন।
২। তারপর মাছের গায়ে মশলা মাখিয়ে, আধ ঘন্টা রেখে দিন।
৩। পাত্রে অল্প তেল দিয়ে, তাতে কলা পাতাগুলি রাখুন। কলা পাতার উপরে রাখুন মাছের টুকরো। অল্প আঁচে রান্না শুরু করুন।
৪। মাছের এক দিকে দু’চামচ নারকেল দুধ দিন। ওই দিকটি হয়ে এলে মাছ উল্টে দিয়ে অন্য দিকে আরও দু’চামচ নারকেল দুধ দেবেন।
৫। একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে কলা পাতা সমেত পরিবেশন করুন আপনার নারকেল দুধে কাতলা!

Katla Recipe Coconut Coconut Milk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy