সামনেই সরস্বতী পূজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন পছন্দের বাসন্তী রঙের কাঞ্জিভরম পরবে বলে ভেবেছে রঞ্জা। কিন্তু আলমারি খুলে শাড়ি বের করে রাখতেই মন খারাপ রঞ্জার। ভাঁজে ভাঁজে পছন্দের শাড়ির দশা তো দফারফা। রঞ্জার মতো সমস্যাতে তো আপনারাও পড়েন? শাড়ি পরতে ভালবাসেন, অথচ জানেন কী কী উপায় ভাল রাখবেন আপনার প্রিয় শাড়িকে?
• ওয়াশিং মেশইনে কখনও ধোবেন না দামি শাড়ি।
• পরিষ্কার করার সময় অন্য জামা কাপড়ের সঙ্গে এক সঙ্গে ধোবেন না শাড়ি।
• মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। না হলে শাড়িতে হলদে ভাব দেখা দেবে। চাইলে মাইল্ড শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
• গরম নয় ঠান্ডা জলে অল্প কিছু ক্ষণ ভিজিয়ে রেখেই ধুয়ে নিন শাড়ি।
• শাড়িতে কোন দাগ লাগলে দাগ লাগা জায়গাটি অল্প ডিটারজেন্ট লাগিয়ে অল্প গরম জলে ভিজিয়ে হালকা হাতে ঘষে নিন। দাগ উঠে যাবে।
• শাড়িতে তেলতেলে কোনও দাগ লাগলে দাগের উপর ট্যালকম পাউডার লাগিয়ে ধুয়ে নিন।
এই সংক্রান্ত আরও খবর...
ব্লাউজ বাছুন চেহারা বুঝে, জেনে নিন কোন চেহারায় কেমন
• সোজাসুজি সূর্যের আলোয় না রেখে ছায়ায় রেখে শুকিয়ে নিন শাড়ি।
• শাড়ি দীর্ঘ দিন ভাল রাখতে মসলিনে মুড়ে রাখুন।
• দামি সিল্ক শাড়ির জরি ভাল রাখতে জরি ভেতর দিকে রাখুন।
• একই ভাঁজে দীর্ঘ দিন রাখবেন না শাড়ি। শাড়ি পিঁজে যেতে পারে।
• মাঝে মাঝে খোলা হাওয়ায় রাখুন শাড়ি, ভাল থাকবে শাড়ি।
• সরাসরি শাড়ির উপর ন্যাপথলিনের মতো রাসায়নিক ব্যবহার করবেন না।