Advertisement
E-Paper

India vs Sri Lanka series: শ্রীলঙ্কা দলে করোনায় আক্রান্ত আরও এক, প্রশ্নের মুখে ভারতের বিরুদ্ধে সিরিজ

ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা ফেরার পরই কোভিড আক্রান্ত হন গ্র্যান্ট ফ্লাওয়ার

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৭:১৬
উদ্বিগ্ন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও

উদ্বিগ্ন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও ফাইল চিত্র

ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের পর এবার কোভিডে আক্রান্ত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তথ্য বিশ্লেষক জি টি নিরোশান। ফলে নতুন করে প্রশ্নের মুখে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ।

ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা ফেরার পরই কোভিড আক্রান্ত হন ফ্লাওয়ার। এই খবর পাওয়ার পর থেকেই গোটা দল নিভৃতবাসে রয়েছে। তার মধ্যেই ফের আর এক সদস্যের আক্রান্ত হওয়ার খবর সামনে এল।

১৩ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা। শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপর তিনটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। তবে কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলেই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের পরই কোভিড আক্রান্ত হন ইংল্যান্ড দলের সাত সদস্য। ফলে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার আগে অধিনায়ক-সহ গোটা দল বদলে ফেলতে হয় ইংল্যান্ডকে।

BCCI COVID-19 Grant Flower Sri Lanka cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy