Advertisement
E-Paper

১৫০০ মিটারে সোনা জিনসনের, রিলেতে সোনা হিমাদেরও

পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা আনলেন ভারতের জিনসন জ্যাকসন। মহিলাদের রিলেতেও এল সোনা। আনলেন হিমা দাস, এমআর পোভাম্মা, এসএল গায়কোয়াড় ও  ভিসমায়া কোরোথের রিলে দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ১৯:৩১
১৫০০ মিটারে সোনা জেতার পর জিনসন জ্যাকসন। ছবি: এএফপি।

১৫০০ মিটারে সোনা জেতার পর জিনসন জ্যাকসন। ছবি: এএফপি।

এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে এল দুই সোনা। বৃহস্পতিবার পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা আনলেন ভারতের জিনসন জ্যাকসন। সময় নিলেন ৩:৪৪.৭২ সেকেন্ড। ৪*৪০০ মিটার মহিলাদের রিলেতেও এল সোনা। আনলেন হিমা দাস, এমআর পোভাম্মা, এসএল গায়কোয়াড় ও ভিসমায়া কোরোথের রিলে দল। তাঁরা সময় নিলেন ৩:২৮.৭২ সেকেন্ড।

এর আগে ৮০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন জিনসন। এদিন জিতলেন সোনা। ৮০০ মিটারে যিনি সোনা জিতেছিলেন, সেই মনজিত্ সিং বৃহস্পতিবার ১৫০০ মিটারে প্রথম তিনের মধ্যে থাকতে পারলেন না। তিনি হলেন চতুর্থ। শেষ ল্যাপে দুরন্ত দৌড়ে সোনা নিশ্চিত করলেন। যা এবারের এশিয়ান গেমসে ভারতের দ্বাদশ সোনা।

ত্রয়োদশ সোনা এল তার পরই। আনলেন হিমারা। প্রথম লেগে অনেকটা এগিয়ে ছিলেন তিনি। বাকিরা সেই লিড ধরে রাখলেন। এই ইভেন্টে চার বছর আগেও সোনা পেয়েছিল ভারত। হিমা এশিয়ান গেমসে একটি সোনা ছাড়াও পেলেন দুটো রুপো।

মহিলাদের ১৫০০ মিটার দ‌ৌড়েও এল পদক। ব্রোঞ্জ জিতলেন পি চিত্রা। তিনি সময় নিলেন ৪;১২.৫৬ সেকেন্ড। মহিলাদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পেলেন সীমা পুনিয়াও। তিনি ছোড়েন ৬২.২৬। এই ইভেন্টে থাকা আর এক ভারতীয় সন্দীপ কুমারী হন পঞ্চম।

এদিকে, পুরুষদের হকিতে গ্রুপ পর্বে অসাধারণ খেলেও সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারত। শেষ শ্যুট আউটে মিস করলেন এসভি সুনীল। ফলে, ফাইনালে উঠতে পারল না গতবারের চ্যাম্পিয়ন ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। শ্যুট আউটে মালয়েশিয়া জিতল ৭-৬ ফলে।

আরও পড়ুন: বেটিং-কাণ্ডে দোষীদের কড়া শাস্তি চাইছেন প্রাক্তনরা

আরও পড়ুন: এশিয়ান গেমসে দুটো রুপো জিতেও কেরিয়ার নিয়ে আশঙ্কায় দ্যুতি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy