Advertisement
E-Paper

এসসি ইস্টবেঙ্গল থেকে ব্রাইটকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান

গত মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা গোল বারবার আলোচিত হয়েছে ভারতের ফুটবল মহলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ২২:৪১
ব্রাইট এনোবাখারে

ব্রাইট এনোবাখারে আইএসএল

গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়া ব্রাইট এনোবাখারে দলে নিতে পারে এটিকে মোহনবাগান। গত মরসুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটকে দলে নিয়েছিল লাল হলুদ। তাতে ফলাফল সেভাবে পরিবর্তন না হলেও, যথেষ্ট প্রভাব ফেলেছিলেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার।

গত মরসুমের আইএসএলের শেষ ম্যাচ পর্যন্ত লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এই ফুটবলার। এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার চুক্তি সই না হওয়ায় ব্রাইটের চুক্তিও নবীকরণ হয়নি। বুধবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি লেখেন, ‘নয়া যাত্রা। আমি ঈশ্বরের উপর আস্থা রাখছি’।

গত মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা গোল বারবার আলোচিত হয়েছে ভারতের ফুটবল মহলে। গোলরক্ষক সহ পাঁচ ফুটবলারকে কাটিয়ে গোল দিয়েছিলেন তিনি। এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চাইছেন ব্রাইট, তা সময় বলবে। তবে, এটিকে মোহনবাগানে তিনি আসবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

ব্রাইটের সেই পোস্ট

ব্রাইটের সেই পোস্ট ইন্সটাগ্রাম

isl ATK Mohunbagan SC East Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy