আর. বৈশালীর ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরে দেশের দাবা মহলের জন্য আরও একটা সুখবর এল রবিবার। ব্যাঙ্কক চেস ক্লাব ওপেন ২০২৬ প্রতিযোগিতায় চূড়ান্ত নর্ম পেয়ে বাংলার দ্বাদশতম এবং ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন আরণ্যক ঘোষ। তিনি ৯-এর মধ্যে ৭ পয়েন্ট পেয়ে যুগ্ম ভাবে শীর্ষে শেষ করেনএই প্রতিযোগিতায়।
জাতীয় র্যাপিড চ্যাম্পিয়ন আরণ্যক প্রথম জিএম নর্ম পান ২০২৩ সালে স্যান্টস ওপেনে। দ্বিতীয় নর্ম পান ২০২৪ সালে অ্যানেমাস মাস্টার্সে। আরণ্যক ২০২৫ ফিডে বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করেছিলেন। সেখানে তিনি পোল্যান্ডের মাতেউসজ় বার্টেলকে হারিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য হেরে গিয়েছিলেন লেভন অ্যারোনিয়ানের কাছে। ধারাবাহিক ভাবে ভাল ফল করার পুরস্কার পেলেন আরণ্যক। বিশ্বর্যাঙ্কিংয়ে তিনি আছেন ৪০১ নম্বরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)