Advertisement
E-Paper

প্রজ্ঞানন্দের নজির স্বপ্ন দেখাচ্ছে আনন্দকে

বিশ্বনাথন আনন্দও গ্র্যান্ডমাস্টার হন ১৮ বছর বয়সে। যে রেকর্ডটি অনায়াসে ভেঙে দিয়েছে প্রজ্ঞানন্দ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০৪:৩১
তারকা: ভারতের সব চেয়ে কম বয়সি গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। ছবি: টুইটার

তারকা: ভারতের সব চেয়ে কম বয়সি গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। ছবি: টুইটার

বিশ্বের সব চেয় কম বয়সি গ্র্যান্ডমাস্টারদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিল চেন্নাইয়ের আর প্রজ্ঞানন্দ। মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে এ হেন অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করল এই কিশোর দাবাড়ু। বিশ্বনাথন আনন্দও গ্র্যান্ডমাস্টার হন ১৮ বছর বয়সে। যে রেকর্ডটি অনায়াসে ভেঙে দিয়েছে প্রজ্ঞানন্দ। চেন্নাইয়ের এই কিশোর এই মুহূর্তে ভারতের সব চেয়ে কম বয়সি গ্র্যান্ডমাস্টার। শুধুমাত্র তিন মাস এগিয়ে থাকার জন্য ইউক্রেনের সের্জি কারয়াকিনের নজির ভাঙতে পারেনি এই ভারতীয় দাবাড়ু। মাত্র ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার বিশ্বরেকর্ড রয়েছে সের্জির।

প্রজ্ঞানন্দের সাফল্যের খবর পেয়ে ভারতীয় কিংবদন্তি দাবাড়ু আনন্দ টুইট করে লেখেন, ‘‘গ্র্যান্ডমাস্টারদের ক্লাবে প্রবেশ করার জন্য শুভেচ্ছা। চেন্নাইয়ে দেখা হচ্ছে।’’ এ ছাড়া এক ভারতীয় প্রচারমাধ্যামকে আনন্দ জানিয়েছেন যে, এ ভাবে এগিয়ে যেতে পারলে প্রজ্ঞানন্দের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আনন্দ বলেছেন, ‘‘প্রজ্ঞানন্দ এতটাই শক্তিশালী যে, ওর বিরুদ্ধে খেলতে হলে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। কখনও হাল ছাড়ে না। আমার মনে হয়, ও অনেক দূর যাবে।’’

Chess Praggnanandhaa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy