Advertisement
E-Paper

CWG 2022: আবার বিতর্ক ভারোত্তোলনে! পুনমের বিরুদ্ধে চোট লুকিয়ে নামার অভিযোগ

মহিলাদের ৬৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে এক বারও লিফ্ট করতে পারেননি পুনম। তার পরেই চোট লুকিয়ে নামার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২১:১৩
পুনমকে নিয়ে বিতর্ক।

পুনমকে নিয়ে বিতর্ক। ছবি পিটিআই

আবার বিতর্ক কমনওয়েলথ গেমসে। সমস্যার কেন্দ্রে সেই ভারোত্তোলন। মহিলাদের ৭৬ কেজি বিভাগে পুনম যাদবের ইভেন্টের পরেই ঝামেলার সূত্রপাত। পুনমের বিরুদ্ধে চোট লুকিয়ে নামার অভিযোগ তুললেন ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব। তাঁর দাবি, নিশ্চিত একটি পদক হাতছাড়া হল। সহদেবের অভিযোগ খারিজ করেছেন পুনম।

স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপো জেতার জায়গায় চলে এসেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি প্রয়াসই বাতিল হয়েছে। তার পরেই সংস্থার প্রধান বলেছেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম।

সহদেবের কথায়, “একটা নিশ্চিত পদক হাত থেকে বেরিয়ে গেল। আমরা একটা সুযোগ হারালাম। এই জন্যেই আমরা ওর নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে আসে। ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখায়। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।”

সহদেবের সংযোজন, “ওর লিফ্টগুলো খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন, ক্লিন অ্যান্ড জার্কের সময় নিজের পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও ১০০ শতাংশ ফিট নয়।”

পুনম অবশ্য মানতে চাননি। বলেছেন, “আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনও খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।” কোথায় সমস্যা হয়েছিল? পুনমের উত্তর, “বিচারক হেসেছিলেন, তাই সবুজ আলো জ্বলার আগেই আমি বারবেল ফেলে দিয়েছি।”

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারোত্তোলনে ভারতের ঘরে সাতটি পদক এসেছে। বাকি দেশগুলির থেকে বেশি।

CWG 2022 Commonwealth Games 2022 Punam Yadav Weightlifting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy