বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সময় দলের এক সাপোর্ট স্টাফকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। তাঁর পাশে থাকা বৈভব সূর্যবংশীর চোখও ছিল মোবাইলে। এই ঘটনায় রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা সাজঘরে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু মাত্র দলের ম্যানেজার নিজের কাছে মোবাইল রাখতে পারেন। তিনিও নির্দিষ্ট কারণ ছাড়া সেটি ব্যবহার করতে পারেন না। ম্যাচ গড়াপেটা ঠেকাতেই এই নিয়ম। রাজস্থানের বিরুদ্ধে এই নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।
শুক্রবার খেলা চলার সময় দেখা গিয়েছে, রাজস্থানের এক সাপোর্ট স্টাফ ডাগআউটের ঠিক পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছেন। তাঁর পাশে ছিল ১৫ বছরের বৈভবও। তার চোখও ছিল মোবাইলের দিকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। প্রশ্ন উঠেছে আইপিএলের নজরদারি ব্যবস্থা বা নিয়ম কি শিথিল করা হয়েছে? না হলে কী ভাবে রাজস্থানের ওই সাপোর্ট স্টাফ ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার করলেন বিনা বাধায়।
আরও পড়ুন:
বিতর্ক তৈরি হলেও এ ব্যাপারে রাজস্থান দল বা কর্তৃপক্ষের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। নিয়মভঙ্গ হয়ে থাকলে শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। আইপিএলে টানা চারটি ম্যাচ জিতে রিয়ান পরাগের দল অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী