সচিন তেন্ডুলকরের থেকেও কম বয়সে ভারতীয় দলের জার্সি পরে ফেলবে বৈভব সূর্যবংশী? আইপিএলে ১৫ বছরের ব্যাটারের পারফরম্যান্স দেখে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই জল্পনাই আরও উস্কে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তার দাবি, এখনই ভারতীয় দলের খেলার যোগ্য বৈভব।
আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিন বয়সে। বৈভব কয়েক দিন আগে ১৫ বছর পূর্ণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী, সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার ন্যূনতম বয়স ১৫। তাই সূর্যকুমার যাদব বা শুভমন গিলের দলের সদস্য হতে বৈভবের বাধা নেই।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর বিরুদ্ধে বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংস দেখে উচ্ছ্বসিত ধুমল সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। তাতে আইপিএল চেয়ারম্যান যা লিখেছেন তার অর্থ, ‘‘এ বারের আইপিএলে বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাট করছে। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সর্বকনিষ্ঠ বিস্ময়বালক হিসাবে ওর ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে। নিজের যোগ্যতাতেই সুযোগ পাওয়া উচিত। এত প্রতিভাবান এবং এত কম বয়সী কাউকে দলে নেওয়ার সুযোগ খুব একটা পাওয়া যায় না। ভারতের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় হিসাবে ওর নাম নথিভুক্ত হওয়া উচিত। এটা অবশ্যই ওর প্রাপ্য।’’ পোস্টটিতে বিসিসিআইকে ট্যাগ করেছেন ধুমল। সঙ্গে দিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সি পরা বৈভবের ছবিও।
আরও পড়ুন:
বোর্ড কর্তার এমন পোস্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আইপিএলে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারলে ১৫ বছরের কিশোরের সামনে খুলে যেতে পারে ভারতীয় দলের দরজা। আইপিএলের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলেই দেখা যেতে পারে বৈভবকে। বিহারের কিশোর ঢুকে পড়তে পারে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অলিম্পিক্সের পরিকল্পনায়। ধুমলের পোস্ট প্রধান জাতীয় নির্বাচক অজিত আগরকরের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। শনিবার বৈভবের বয়স ১৫ বছর ১৫ দিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৯:০১
অ্যালেনের শতরান, ৩৪ বল বাকি থাকতে দিল্লিকে ৮ উইকেটে হারাল কেকেআর, টানা চার জয় রাহানেদের -
১৭:৫৬
কোহলির মন্ত্রেই কোহলিকে আউট করেছেন প্রিন্স, ম্যাচের পর লখনউ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিলেন বিরাট -
১৭:৪৮
ধোনির আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, এর মধ্যেই অন্য নজির গড়ে ফেললেন মাহি -
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন
-
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের