রাজস্থান রয়্যালসের টুপিটা আর কোনও দিনই হয়তো পরবে না বৈভব সূর্যবংশী। শুক্রবার ম্যাচ শেষে বিরাট কোহলির সই নিতে ছুটেছিল ১৫ বছরের বৈভব। তার টুপিতে সই করে দিয়েছেন কোহলি।
এই প্রথম কোহলির সঙ্গে সাক্ষাৎ হল বৈভবের। গত বছর যখন আইপিএলে তার অভিষেক হয়েছিল, তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচই খেলা হয়ে গিয়েছিল রাজস্থানের। তাই শুক্রবার ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর সোজা কোহলির সই নিতে চলে গিয়েছিল বৈভব।
কোহলিও ম্যাচ শেষে তাকে উৎসাহ দিতে ভোলেননি। ভারতের প্রাক্তন অধিনায়ক বৈভবের টুপিতে সই করে দেন। সঙ্গে চার শব্দের বার্তা, ‘‘ডিয়ার বৈভব, ওয়েল ডান।’’
বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংসের জন্যই বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে সমস্যা হয়নি রাজস্থানের। ৬ উইকেটে সহজেই জেতে বৈভবেরা। তার ইনিংসে ৮টি চার এবং ৭টি ছক্কা হরয়েছে। শুধু তা-ই নয়, সর্বোচ্চ রান করে বৈভব এখন কমলা টুপির মালিকও। এখন ৪ ম্যাচে ২০০ রান রয়েছে বৈভবের।
রাজস্থান দল যে কতটা আগলে রাখে বৈভবকে, তা অধিনায়ক রিয়ান পরাগের কথায় স্পষ্ট। পরাগ বলেন, ‘‘আমাদের দলের সকলে ওকে ভালবাসে। ওকে আমাদের দলে পাওয়াটা আনন্দের। ও খেতে খুব পছন্দ করে, বাইরে ঘুরতে ভালবাসে। আমরা দেখি, যেন ও যা চায় তা পায়। ও তো আসলে ১৫-১৬ বছরের একটা বাচ্চা, তাই ওর মধ্যে সেই ছেলেমানুষি আছে। ও ব্যাটিং করতে খুব ভালবাসে, তাই আমরা ওকে শুধু ব্যাটিং করার সুযোগ করে দিই। ও যদি এ ভাবে ব্যাটিং চালিয়ে যায়, তবে ও যা চাইবে তা-ই পাবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৫:৩৭
আইপিএলে ব্যর্থতার জের, ভারতের টেস্ট দলে জায়গা হারাতে পারেন পন্থ! ঋষভের চাপ কমানোর ভাবনা বোর্ডের -
পঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফে কোহলির বেঙ্গালুরু, শ্রেয়সদের হারে সুবিধা কেকেআরের
-
কেকেআর ম্যাচে মাথায় আঘাত, পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারলেন না পাটীদার, কবে মাঠে ফিরবেন বেঙ্গালুরু অধিনায়ক
-
ফিন-গ্রিনের ঝড়, রঘুবংশী দোসর! ২২ ছক্কায় শুভমনদের উড়িয়ে প্লে-অফের দৌড়ে কেকেআর, জঘন্য বোলিং-ফিল্ডিং গুজরাতের
-
আইপিএল ফাইনালে আমন্ত্রিত পাক বোর্ড প্রধান! মোদীর শহরে আইসিসির বৈঠকেও যোগ দেওয়ার কথা, আসবেন নকভি?