মুম্বইয়ের হয়ে দু’বছরে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। তিনটি উইকেট নিয়েছেন। কোনও দিনই নিয়মিত সুযোগ পাননি। ফলে গত বছর মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন সঞ্জীব গোয়েন্কার দল লখনউয়ে। কেন এই দলে এসেছেন তার উত্তর অবশেষে দিলেন অর্জুন তেন্ডুলকর। কেন তিনি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন না সেই উত্তরও দিয়েছেন।
একটি পডকাস্টে অর্জুনকে প্রশ্ন করা হয়েছিল, মুম্বইয়ে তাঁর আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল কি না? অর্জুন বলেন, “কে সেটা মনে করে না? কেউ তো আর বেঞ্চে বসে থাকতে চায় না। কিন্তু আমাদের কাজ হল সব সময় কঠোর পরিশ্রম করে যাওয়া এবং সুযোগ এলে সেটা কাজে লাগানো।” সুযোগের অপেক্ষায় লখনউয়ে এলেও বুধবার দিল্লি ম্যাচে ১৬ জনের দলেই রাখা হয়নি তাঁকে। চোট রয়েছে কি না তা-ও স্পষ্ট নয়।
এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়, আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান, ভারতের হয়ে খেলতে দেখতে, আইপিএলে তারকা হতে না কি ক্রিকেটকে সব কিছু দিয়েছেন এটা ভেবে শান্তিতে থাকতে? অর্জুন বলেন, “শেষেরটাই হবে। নিজেকে নিয়ে খুশি থাকা, কাউকে আঘাত না দেওয়া বা ক্ষতি না করা এবং সততার সঙ্গে জীবন কাটানোই লক্ষ্য।”
নিজে ক্রিকেটার হলেও অর্জুন জানিয়েছেন তাঁর কোনও ক্রিকেটার বন্ধু নেই। পডকাস্টে অর্জুন বলেছেন, “গোয়ায় আমার বাড়িতে পাঁচটা কুকুর রয়েছে। ওদের সঙ্গে সময় কাটাই। আমার কোনও ক্রিকেটার বন্ধু নেই। আমার বেশির ভাগ বন্ধুই ক্রিকেট খেলে না এবং ক্রিকেটের ব্যাপারে জানে না।”
আরও পড়ুন:
আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন অর্জুনও। বলেছেন, “১১ জনকে বেছে নিয়ে দল নামাও। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা অন্য লিগ, কোথাও ইমপ্যাক্ট প্লেয়ার নেই। তাই ব্যক্তিগত ভাবে আমি এই নিয়মের বিরোধী।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৩৪
ব্যর্থ পন্থ! অসি ইংলিস, বাংলার শাহবাজ়ের ব্যাটে চেন্নাইয়ের সামনে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ -
১৫:১১
তামিলনাড়ুর রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ, লখনউ ম্যাচের আগে সমর্থকদের বার্তা চেন্নাইয়ের, জানিয়ে দেওয়া হল কী কী আনা যাবে না -
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ
-
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন