বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে প্রতি ওভারে ১২ রান দিলেও ওপেনার জ্যান ফ্রাইলিঙ্কের উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিংহ। তার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ধাঁচে ‘সি-ই-ই-উ’ উচ্ছ্বাস করেন অর্শদীপ। ভারতীয় দলে এই ধরনের উচ্ছ্বাস করে থাকেন মহম্মদ সিরাজ। তবে অর্শদীপ প্রথম বার এই উচ্ছ্বাস করার পর প্রতিজ্ঞা করেছেন, আর কখনও করবেন না।
নামিবিয়া ম্যাচের পর অক্ষর পটেল একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই তিনি এই উচ্ছ্বাস না করার কারণ জানিয়েছেন। মজা করে সিরাজের পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন।
ভিডিয়োয় অক্ষর অর্শদীপকে জিজ্ঞাসা করেন, হঠাৎ করে কেন রোনাল্ডোর মতো ‘সি-ই-ই-উ’ ধাঁচে উচ্ছ্বাস করলেন তিনি। অর্শদীপ হাসতে হাসতে জানান, সিরাজকে তিনি বহু বার এই ভাবে উচ্ছ্বাস করতে দেখেছেন। তাই তাঁরও এই উচ্ছ্বাস করতে ইচ্ছা হয়েছিল। কিন্তু সেই কাজ করতে গিয়ে আর একটু হলেই চোট পেয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন:
অর্শদীপ বলেছেন, “আমার হাঁটু ওর (সিরাজ) মতো অত শক্তিশালী নয়। আমি আগেও সিরাজকে উচ্ছ্বাস করতে দেখেছি বহু বার। ভেবেছিলাম এ ভাবে লাফানো খুব সহজ। লাফানোর পর যে মুহূর্তে পা মাটিতে পড়ল, মনে হল হাঁটু ঘুরে যাবে।” দিনের পর দিন কী ভাবে এই উচ্ছ্বাস সিরাজ করেন, তা জানতে চান অর্শদীপ। এর পরেই সতীর্থের পা ছুঁতে যান। অর্শদীপের কাণ্ড দেখে সিরাজ এবং অক্ষর হাসতে হাসতে গড়িয়ে পড়েন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের