Advertisement
E-Paper

Ashes 2021-22: করোনায় বিপর্যস্ত রুটদের ইংল্যান্ড শিবির, রবিবার বাতিল হল অনুশীলন

অ্যাশেজের প্রথম টেস্ট হেরে সিরিজ খুইয়ে এমনিতেই বিপর্যস্ত ইংল্যান্ড। এর মধ্যেই দলে একের পর এক ধরা পড়ছে করোনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৮:৩১
বিপদে রুটরা।

বিপদে রুটরা। ফাইল ছবি

অ্যাশেজের প্রথম টেস্ট হেরে সিরিজ খুইয়ে এমনিতেই বিপর্যস্ত ইংল্যান্ড। এর মধ্যেই দলে একের পর এক ধরা পড়ছে করোনা। রবিবার তাদের অনুশীলন বাতিল হয়ে গেল করোনার কারণেই।

রবিবার সকালে জানা যায়, ইংল্যান্ড শিবিরে এক নেট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে দিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। সম্প্রতি এক দিনের দলের প্রাক্তন অধিনায়ক অ্যাডাম হলিয়োকে-কে কোচিং স্টাফে নেওয়া হয়েছিল। তিনি যোগ দেওয়ার আগেই বিপর্যস্ত শিবির।

প্রধান কোচ ক্রিস সিলভারউডের করোনা পজিটিভ হওয়ায় তিনি সিডনি টেস্টে থাকতে পারবেন না। সহকারী কোচ গ্রাহাম থর্পকেই দলকে চাঙ্গা রাখার দায়িত্ব সামলাতে হবে। ক্রিস ছাড়াও ইতিমধ্যেই পেস বোলিং কোচ জন লিউইস, স্পিন মেন্টর জিতন পটেল এবং স্ট্রেংথ এবং কন্ডিশনিং বিশেষজ্ঞ ড্যারেন ভেনেস করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে শলাপরামর্শের আশেপাশে কার্যত কাউকেই পাবেন না থর্প।

অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় জো রুটও যথেষ্ট শঙ্কিত। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে অনুশীলনের ক্ষেত্রে।

Ashes 2021-22 COVID19 joe root ECB Cricket Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy