Advertisement
E-Paper

Ashes 2021-22: অধিনায়ক হিসেবে অভিষেকেই যে পাঁচ রেকর্ড করলেন অজি পেসার প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। তাঁর দাপটে ভেঙে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৯
কী কী রেকর্ড করলেন কামিন্স

কী কী রেকর্ড করলেন কামিন্স ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। তাঁর দাপটে ভেঙে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং। পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড করেছেন কামিন্স।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন তিনি। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স।

• অস্ট্রেলিয়ার চতুর্থ অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন কামিন্স। গ্রিফিনের পরে ১৯৬২ সালে রিচি বেনো টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে অ্যাশেজে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

• অ্যাশেজে এক টেস্টে পাঁচ উইকেট নেওয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কামিন্স। তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ গ্রিফিন, রিচি বেনো, মাইকেল ক্লার্ক ও প্যাট কামিন্স। তালিকায় এক মাত্র ইংরেজ অধিনায়ক হলেন বব উইলিস। ১৯৮২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

• অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন কামিন্স। ১৮৮৯ সালে ইংল্যান্ডের অধিনায়ক চার্লস স্মিথ ১৯ রান দিয়ে পাঁচ উইকেট, ১৯৩৬ সালে ইংল্যান্ডের অধিনায়ক জর্জ অ্যালেন ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট ও ১৯৮২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ৫২ রান দিয়ে সাত উইকেট নেন। ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন কামিন্স।

• অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় ভারতের অনিল কুম্বলে, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি, আফগানিস্তানের রশিদ খানদের ছুঁলেন কামিন্স।

Pat Cummins australia cricket Ashes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy