টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছে তারা। বিদায়ের পরেই সে দেশের বোর্ড জানিয়ে দিল, ক্রিকেটারেরা দেশে ফিরলে ‘ফরেনসিক পর্যালোচনা’ করা হবে।
২০২১-এর ট্রফি জয়ী দল হেরেছে শ্রীলঙ্কা এবং জ়িম্বাবোয়ের কাছে। শেষ ম্যাচে ওমানকে হারালেও কোনও লাভ নেই। নির্বাচক টনি ডোডমেড পরিষ্কার করে দিয়েছেন, ক্রিকেটারেরা দেশে ফিরলে সকলের পারফরম্যান্স খতিয়ে দেখে পর্যালোচনা করা হবে।
ডোডমেডের কথায়, “বিশ্বকাপ যা গিয়েছে তাতে আমরা খুবই হতাশ। তবে কিছুটা সময় দরকার। সকলের থেকে সময় চেয়ে নিচ্ছি। আমাদের শেষ ম্যাচটা হওয়া দরকার। আশা করি ওমানের বিরুদ্ধে আমরা ভালই খেলব। তার পর সকলে ফিরে এলে নিবিড় ভাবে পর্যালোচনা করা হবে।”
চোটের কারণে জশ হেজ়লউড, প্যাট কামিন্সের মতো ক্রিকেটারকে পায়নি অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক আগেই অবসর নিয়েছেন। দু’টি ম্যাচে খেলতে পারেননি মিচেল মার্শও। বাকিরাও অনেকে চোট-আঘাতে ভুগেছেন। তবে এ সব বিষয় পাত্তা দিতে চাইছে না অস্ট্রেলিয়া বোর্ড।
আরও পড়ুন:
দু’বছর পর সে দেশেই হবে বিশ্বকাপ। সে প্রসঙ্গে ডোডমেড বলেছেন, “আমরা সব বিশ্বকাপেই জিততে চাই। সেটা যেখানেই হোক না কেন। পরেরটা নিজেদের দেশেই। সেখানেও দুর্দান্ত কিছু করতে হবে। ২০২৮-এর কথা মাথায় রেখে নির্দিষ্ট পরিকল্পনা করা হবে। তার আগে ২০২৭ বিশ্বকাপও রয়েছে। সময় এবং সুযোগ পেলে সব কিছুরই পরিকল্পনা করা হবে। আবেগ দূরে সরিয়ে রেখে একটু ফরেনসিকের মতো বিষয়টা দেখা উচিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের