ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে বেশ ভাল ব্যাট করছিলেন আয়ুষ মাত্রে। তা-ও চেন্নাই সুপার কিংস তাঁকে রিটায়ার্ড আউট করে তুলে নেয়। ব্যাট করতে পাঠানো হয় শিবম দুবেকে। চেন্নাই শিবিরের সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীরা বিস্মিত হলেও আক্ষেপ নেই ১৮ বছরের তরুণের। তাঁর কাছে দলের স্বার্থই আগে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে আয়ুষ করেন ৩৬ বলে ৫৯। ৩টি চার এবং ৪টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। স্ট্রাইক রেট ছিল ১৬৩.৮৮। পিচে থিতু হয়ে যাওয়া ব্যাটারকে তুলে নেওয়া হয় ১৮তম ওভারে। চেন্নাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে ১৮ বছরের ক্রিকেটার ম্যাচের পর বলেছেন, ‘‘এটা বড় কোনও ব্যাপার নয়। সে সময় আমাদের কিছু বড় শট দরকার ছিল। শিবম বড় শট নিতে পারে। অভিজ্ঞতা অনেক বেশি। তা ছাড়া তখন আমি ঠিক মতো খেলতে পারছিলাম না। দল তাই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। খেলায় তো এমন হয়েই থাকে।’’
আয়ুষ মাঠ ছাড়ার পর শিবম নেমে ১০ বলে ২০ রান করেন। ২টি চার এবং ১টি ছয় মারেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার। চেন্নাই শিবির হয়তো তাঁর থেকে আরও ভাল কিছু আশা করেছিল। তা নিয়ে আয়ুষের কোনও বক্তব্য নেই। তাঁর কাছে দলই আগে। দলের পরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়িত করাই লক্ষ্য।
১৮ বছরের ক্রিকেটের চেন্নাই শিবির নিয়েও উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘‘আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এই দলে। চেন্নাই আমার কাছে পরিবারের মতো। সকলে আমাকে বাচ্চা হিসাবে দেখে। তাই ওদের সঙ্গে খেলতে আমার বেশ ভাল লাগে। দলের সাপোর্ট স্টাফেরা আমায় খুব সাহায্য করছেন। সকলে ভীষণ পরিশ্রম করছেন।’’
শনিবার এ বারের আইপিএলে প্রথম জয় পেয়েছে চেন্নাই। সঞ্জু স্যামসনের অপরাজিত ১১৫ রানের সুবাদে প্রথমে ব্যাট করে চেন্নাই করে ২ উইকেটে ২১২। জবাবে দিল্লির ইনিংস শেষ হয় ১৮৯ রানে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী