Advertisement
E-Paper

ভারতের হাত ধরে মুখরক্ষা বাংলাদেশের, ব্যর্থ শাকিবদের কোনও মতে সুযোগ অন্য প্রতিযোগিতায়

বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আট নম্বরে শেষ করেছেন শাকিব আল হাসানেরা। তার মাঝেই ভারতের হাত ধরে আর একটি প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে বাংলাদেশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১১:১৫
Shakib al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র

বিশ্বকাপে আট নম্বরে শেষ করলেও কোনও রকমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ। তা-ও ভারতের হাত ধরে। বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডস হারায় শাকিব আল হাসানেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় তারা যদি প্রথম আটের বাইরে থাকত তার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলত। কিন্তু পঞ্চম স্থানে শেষ করেছেন বাবর আজ়মেরা। ফলে শেষ দুই দল বাদে বাকি সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশ সুযোগ পাবে কি না তা নির্ভর করছিল শেষ ম্যাচের উপর। ভারতকে যদি কোনও ভাবে নেদারল্যান্ডস হারাত তা হলে ৬ পয়েন্ট হয়ে যেত তাদের। সে ক্ষেত্রে ছিটকে যেত বাংলাদেশ। কিন্তু ভারত জেতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে উপরে শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ, ভারতের হাত ধরে কোনও রকমে মুখরক্ষা হয়েছে শাকিবদের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আট থেকে দশ নম্বর পর্যন্ত তিনটি দলেরই পয়েন্ট ৪। বাংলাদেশের নেট রানরেট -১.০৮৭। শ্রীলঙ্কার নেট রানরেট -১.৪১৯। শেষ থাকা নেদারল্যান্ডসের নেট রানরেট -১.৮২৫। এই নেট রানরেটের অঙ্কেই ২০২৫ সালের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

ICC ODI World Cup 2023 champions trophy Bangladesh Cricket India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy