পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করতে রবিবার সকালে লাহৌরে পৌঁছোন আমিনুল ইসলাম। শনিবার গভীর রাতে ঢাকা থেকে লাহৌরের বিমানে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাঁর এই পাকিস্তান সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বিসিবির অন্য কর্তারা।
পাকিস্তান সফরের কথা সহকর্মীদেরও জানাননি বিসিবি সভাপতি। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ১টায় লাহৌরগামী বিমানে দেশ ছাড়েন আমিনুল। তখন বিসিবির ডিরেক্টরদের অধিকাংশই ঘুমিয়ে পড়েছিলেন। বিমান ছাড়ার আগে বিসিবি ডিরেক্টরদের হোয়াটস্অ্যাপ গ্রুপে আমিনুল লেখেন, ‘‘বৈঠকের মাত্র ৯০ মিনিট আগে সফর চূড়ান্ত হয়েছে। আমি এখন বিমানবন্দরে। হাতে সময় খুব কম থাকায় কাউকে ফোন করতে পারিনি। ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টেয় লাহৌরে বৈঠক হবে। ৯ ফেব্রুয়ারি বিকালে দেশে ফিরব।’’ হঠাৎ কেন পাকিস্তানে যাচ্ছেন, তা বিসিবির অন্য ডিরেক্টরদের জানাননি বিসিবি সভাপতি।
আমিনুলের এমন গোপনীয়তায় অসন্তুষ্ট বিসিবি ডিরেক্টরদের একাংশ। তাঁদের এক জন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘আমি ততটাই জানি, যতটা আপনারা জানেন। বিসিবি সভাপতি লাহৌর গিয়েছেন। কেন জানি না। আমিনুল ফিরে এসে জানালে বিস্তারিত জানতে পারব।’’
আরও পড়ুন:
পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠক করা ছাড়াও নকভির সঙ্গে আলাদা বৈঠক করেছেন বিসিবি সভাপতি। আইসিসির সঙ্গে বৈঠকে পিসিবি এবং বিসিবি কয়েকটি শর্ত দিয়েছে। আইসিসি সেই সব শর্ত মানলে তবেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানা গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের