টি-টোয়েন্টি বিশ্বকাপে সবে একটা ম্যাচ খেলেছে ভারত। আমেরিকার বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদবের ইনিংস মান বাঁচায় গত বারের চ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার প্রতিপক্ষ নামিবিয়া। তার আগে অধিনায়কের দরাজ প্রশংসা কোচ গৌতম গম্ভীরের মুখে। সূর্য তাঁর কাজ কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন গম্ভীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘‘সূর্য অসাধারণ অধিনায়ক। ও কেমন ব্যাট করে, কী ধরনের শট খেলে, মাঠে ওর ভূমিকা কেমন থাকে— এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। সূর্য সতীর্থদের সঙ্গে যে ভাবে মেশে, সময় কাটায়, কথা বলে সেগুলোই আসল আমার কাছে। সূর্য দুর্দান্ত নেতা। চাপের সময়ও স্বাভাবিক থাকতে পারে।’’
গম্ভীর আরও বলেছেন, ‘‘এক জন কোচকে নানা বিষয় নিয়ে ভাবতে হয়। কোচের অন্যতম কাজ দলের পরিবেশ ঠিক রাখা। শান্তিপূর্ণ দল নিয়ে কাজ করা যে কোনও কোচের স্বপ্ন। এই ক্ষেত্রে সূর্য আমার কাজ অনেক কমিয়ে দিয়েছে। অধিনায়ক হিসাবে প্রতিটি দায়িত্ব ঠিক ভাবে পালন করে আমার জীবন সহজ করে দিয়েছে। ওর মতো কেউ জাতীয় দলের নেতৃত্বে থাকলে দারুণ হয়। সূর্যের মনঃসংযোগের সমস্যা নেই। সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে চাপের সময়।’’
সূর্যের দল পরিচালনায় খুশি গম্ভীর। ক্রিকেটারদের সঙ্গে সহজ ভাবে মিশে অনেক কিছু সামলে দেন। ছোট খাট বিষয় নিয়ে কোচের কাছেও যান না। যা কোচ গম্ভীরের ‘ম্যান ম্যানেজমেন্ট’-এর চাপ অনেক কমিয়ে দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের