সোমবার পঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। খাতায়-কলমে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হত তাদের। সেই লড়াইয়ে জিতেছে দিল্লি। অর্থাৎ, এখনও টিকে রয়েছে তারা। কিন্তু সেই ম্যাচে শাস্তি পেয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল।
মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হয়েছে অক্ষরের। আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবার একই অপরাধ করলে তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হবে।
আইপিএলে মন্থর বোলিংয়ের জন্য় এর আগে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার, গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে জরিমানা করা হয়েছে। শ্রেয়স একাধিক বার শাস্তি পেয়েছেন। সেই দলে এ বার ঢুকে পড়লেন অক্ষর।
আরও পড়ুন:
চলতি মরসুমে এই প্রথম অক্ষরের ব্যাটে রান এসেছে। ২১১ রান তাড়া করতে নেমে ৩০ বলে ৫৬ রান করেছেন তিনি। অক্ষরের সঙ্গে ডেভিড মিলারের জুটি দিল্লির জয়ের ভিত গড়ে দিয়েছে। বাকি কাজ করেছেন আশুতোষ শর্মা ও মাধব তিওয়ারি।
ম্যাচ জিতে গোটা দলের প্রশংসা করেছেন অক্ষর। তিনি বলেন, “আমরা দল হিসাবে জিতেছি। ওদের ভাল শুরুর পরেও আমাদের বোলারেরা পঞ্জাবকে ২১০ রানে আটকেছে। পরে ব্যাটারেরা সেই রান তাড়া করেছে। আশুতোষ ও মাধব দুর্দান্ত ভাবে খেলা শেষ করেছে।” তবে বল হাতে দেখা যায়নি অক্ষরকে। এক ওভারও বল করেননি তিনি। এই প্রসঙ্গে দিল্লির অধিনায়ক বলেন, “পেসারেরা ভাল বল করছিল। সুইং হচ্ছিল। তাই মনে হয়েছিল, পেসারদের দিয়ে বল করালে সুবিধা। সেই কারণে পেসারদের দিয়েই বল করিয়েছি। একটা সময় পর আর বল করার জায়গা ছিল না। তাই এই ম্যাচে বল করিনি।” পেসারদের দিয়ে বেশি বল করাতে গিয়েই বেশি সময় লেগেছে দিল্লির। ফলে শাস্তি পেয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৩২
অন্য ভূমিকায় কোহলি! মুম্বইকে হারিয়ে সাজঘরে দলকে তাতালেন বিরাট, দিলেন চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র -
১০:৩৩
টানা চার হার! মেজাজ হারালেন শ্রেয়স, হারের দায় কাদের, জানিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক -
২৩:৩১
টানা চার হার শ্রেয়সের পঞ্জাবের, অক্ষর-মিলারের ব্যাটে বেঁচে থাকল দিল্লির প্লেঅফে ওঠার আশা -
‘আমাদের জেতা উচিত ছিল না!’ মুম্বইকে শেষ বলে হারিয়ে বললেন পাটীদার, ব্যাখ্যা দিলেন বেঙ্গালুরুর অধিনায়ক
-
পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না, ধরেই নিয়েছে অসিরা?