আইপিএলের প্রথম ৫৫টি ম্যাচের মধ্যে ৪৪টিতে ২০০ বা তার বেশি রান হয়েছে। রানের বন্যা দেখা যাচ্ছে প্রতিযোগিতায়। হতাশ দেখাচ্ছে বোলারদের। তাঁরা কী করবেন, বুঝতে পারছেন না। এই পরিস্থিতিতে বোলারদের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাওস্কর। আইপিএলে একটি নিয়ম বদলের দাবি করেছেন তিনি।
গাওস্করের মতে, বোলারদের বিষয়টিও একটু ভাবা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। নিজের কলামে তিনি লিখেছেন, “আমার মনে হয় বোলারদের চার ওভার বল করার নিয়ম নিয়ে একটু ভাবা উচিত। যদি এক জন ব্যাটারের পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ থাকে, তা হলে এক বোলারের কেন চার ওভারের বেশি বল করার সুযোগ থাকবে না। যে ভাল বল করছে, তাকে অন্তত একটা বেশি ওভার বল করার অনুমতি দেওয়া উচিত।”
গাওস্করের মতে, টি-টোয়েন্টিতে বেশির ভাগ বোলার উইকেট নেওয়ার বদলে রান আটকানোর দিকে নজর দেন। নিয়ম বদলালে সেটা হবে না। গাওস্কর লিখেছেন, “যদি এই নিয়ম কার্যকর হয়, তা হলে বোলারেরা শুধু বাঁচার চেষ্টা করবে না। তারা উইকেট নেওয়ারও চেষ্টা করবে। কারণ, যে বলে উইকেট পড়ে সেটাই তো সবচেয়ে ভাল ডট বল।”
আরও পড়ুন:
এই প্রসঙ্গে ভুবনেশ্বর কুমারের উদাহরণ টেনেছেন গাওস্কর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন তিনি। আর একটি ওভার বল করতে পারলে পঞ্চম উইকেটও পেতে পারতেন তিনি। গাওস্কর লিখেছেন, “ভুবনেশ্বর যে ভাবে বল করছিল, তাতে অধিনায়কের ক্ষমতা থাকলে অবশ্যই ওকে দিয়ে আরও একটা ওভার করাত। তা হলে হয়তো ছবিটা আরও বদলাত। ক্রিকেট ব্যাটারদের খেলা। বেশির ভাগ নিয়মই ব্যাটারদের পক্ষে। কিন্তু বোলারদের দিকটাও আমাদের ভাবতে হবে। তা হলে খেলা আরও উপভোগ করতে পারব।”
আইপিএলে যে ভাবে প্রযুক্তির ব্যবহার করে ওয়াইড ও নো বল খতিয়ে দেখা হচ্ছে, তাতে বোলারদের আরও সমস্যা হচ্ছে বলে মনে করেন গাওস্কর। পাশাপাশি মাঠ ছোট হয়ে যাওয়ায় চার-ছক্কার সংখ্যা আরও বাড়ছে। ফলে বোলারদের হাতে কিছু ক্ষমতা দেওয়া উচিত বলে মনে করেন গাওস্কর। তবে এখনই আইপিএলে এই নিয়ম না এনে শুরুতে ঘরোয়া ত্রিকেট, যেমন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম কার্যকর করা উচিত বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী