একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আইপিএলের পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। যদিও ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হওয়া নিশ্চিত। প্রাথমিক ভাবে প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরলে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচন কমিশন এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি। এই পরিস্থিতিতে আইপিএলের সূচি নিয়ে সমস্যায় পড়েছে বিসিসিআই। নির্বাচনের সময় আইপিএলের ম্যাচের নিরাপত্তা নিয়ে সমস্যা হয়। তাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছেন বিসিসিআই কর্তারা। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘‘আগামী দু’তিন দিনের মধ্যে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করব। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনের সূচি জানার পর আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হবে।’’
আরও পড়ুন:
প্রথম ২০দিনের সূচি ১৩ মার্চের মধ্যে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব। শইকীয়া জানিয়েছেন, আগামী আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে। গত বারের চ্যাম্পিয়ন আরসিবির চারটি হোম ম্যাচও হবে বেঙ্গালুরুতে।
যে রাজ্যে যে দিন নির্বাচন থাকবে, সে দিন সেই রাজ্যে ম্যাচ আয়োজন সম্ভব নয়। নির্বাচনের আগের এবং পরের দিনও খেলা রাখতে চায় না বিসিসিআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২১:১৬
বিতর্কিত পরাগের ৯০ রান! আইপিএলে নেমেই ৩ উইকেট স্টার্কের, দিল্লির সামনে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান -
১৪:৩৮
‘এখন আর তরুণ নই, বুড়ো হয়ে গিয়েছি,’ আইপিএলে বেগনি টুপির দৌড়ে থাকা ভুবনেশ্বর জানালেন নতুন লক্ষ্যের কথা -
১৩:০৩
সাজঘরে রিয়ানের ধূমপানে বিরক্ত সাঙ্গাকারা, দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে ক্রিকেটারদের বার্তা রাজস্থান রয়্যালস কোচের -
১২:৩৪
চোট সারিয়ে ফিট এনগিডি, স্বস্তি দিল্লি শিবিরে, প্রতিপক্ষদের মাথাব্যথা বাড়িয়ে অনুশীলনে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার -
১০:৪৮
হোল্ডারের বিতর্কিত ক্যাচে ক্ষুব্ধ বেঙ্গালুরু শিবির, ম্যাচের পর সরব কোহলিদের দলের বোলার, থাকছে একাধিক প্রশ্ন