রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ে ফিরলেও চিন্তা বেড়েছে বিরাট কোহলির চোট নিয়ে। অন্য দিকে আবার মুম্বই ইন্ডিয়ান্সের হারের ধাক্কার উপর বিষফোড়া রোহিত শর্মার চোট। একই ম্যাচে চোট পেয়েছেন রোহিত ও কোহলি। এখন কেমন আছেন দুই তারকা? জানালেন তাঁদের সতীর্থেরা।
বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন। পরে যখন মুম্বই ব্যাট করতে নামছে, তখন কোহলিকে আর দেখা যায়নি। তিনি ফিল্ডিং করতে নামেননি। তাঁর বদলে জেকব বেথেল ফিল্ডিং করেন। তখনই ধারাভাষ্যকারেরা জানান, কোহলির গোড়ালিতে চোট লেগেছে।
পরে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার কোহলির চোট নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমি যত দূর শুনেছি, বিরাট ভাই এখন ভাল আছে। সামান্য চোট লেগেছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই বিরাট ভাই ফিল্ডিং করেনি।”
মুম্বইয়ের ইনিংস চলাকালীন বেঙ্গালুরুর সাজঘরে বসে থাকতে দেখা গিয়েছিল কোহলিকে। সঙ্গে ছিলেন দলের ফিজিয়ো। সাজঘরে বসে থেকেই দলের জয় দেখেন কোহলি।
২৪১ রান তাড়া করতে নেমে কয়েক বল খেলার পরেই রোহিতকে দেখে মনে হচ্ছিল, দৌড়োতে সমস্যা হচ্ছে। ১৩ বলে ১৯ রান করার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ইশারায় ডাগআউটকে জানান, আর খেলতে পারবেন না। তার পরেই সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেন। রোহিত উঠে যান। আর নামেননি তিনি।
পরে দলের ক্রিকেটার শারফেন রাদারফোর্ড জানান, রোহিতের হ্যামস্ট্রিংয়ে লেগেছে। তিনি বলেন, “ওর হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা হয়েছে। আমি ডাগআউটে ছিলাম। রোহিত সাজঘরে ফিরে যায়। এর থেকে বেশি আমি জানি না। আশা করছি, এত ক্ষণে ও ঠিক হয়ে গিয়েছে।”
আরও পড়ুন:
রাদারফোর্ডের কথা থেকে স্পষ্ট, তিনি আশা করছেন রোহিতের চোট ঠিক হয়ে গিয়েছে। কিন্তু স্পষ্ট করে বলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে লাগলে চোট সারতে কিছুটা সময় লাগে। তবে রোহিত চোট নিয়ে খেলা চালিয়ে যাননি। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। ফলে তাঁর চোট বাড়েনি বলেই মনে করা হচ্ছে।
বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। এই দুই ম্যাচে বোঝা যাবে, রোহিত ও কোহলির চোট ঠিক কতটা সেরেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৬:৫০
বৈভবের জন্য সমস্যায় পড়েছেন যশস্বী! রাজস্থানের ওপেনারকে দল ছাড়ার পরামর্শ, আগামী বছর কি দেখা যাবে কেকেআরে -
১২:০৪
বৈভবকে আউট করতে গেলে কোথায়, কোন বল করতে হবে, জানেন আর্চার! ফাঁস করে দিলেন সতীর্থের দুর্বলতা -
২৩:২৬
বৈভব ঝড়ে উড়ে গেল কামিন্সের হায়দরাবাদ! ৪৭ রানে জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার গুজরাতের মুখোমুখি রাজস্থান -
২১:৫১
বৈভবের জন্য তিন পরিকল্পনা ছিল হায়দরাবাদের, সব ভেস্তে দিয়ে সূর্যবংশী শুধু বলল, ‘শতরানের কথা ভেবে খেলিনি’ -
২০:৫৫
ধোনির জন্য দরজা খোলা, জোড়া প্রস্তাব চেন্নাইয়ের, সিদ্ধান্ত মাহির হাতেই, জানিয়ে দিলেন সিএসকে কর্তা