চলতি আইপিএলের মাঝেই ভবিষ্যতের ভাবনা শুরু করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। আইপিএল আরও বড় করার ভাবনা নিয়েছে তারা। এ বার সব মিলিয়ে ৭৪টি ম্যাচ রয়েছে। এর পর তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার ভাবনা নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বাড়তে পারে দলের সংখ্যাও।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল এই খবর দিয়েছেন। ‘ফিনান্সিয়াল টাইমস’-কে তিনি জানিয়েছেন, আইপিএলের জন্য আরও বেশি দিন রাখার চেষ্টা করছেন তাঁরা। ধূমল বলেন, “এখন মার্চের মাঝামাঝি থেকে মে-র শেষ পর্যন্ত সময় আছে। জুন মাস এলেই দক্ষিণ ভারতে বর্ষা চলে আসে। তাই পরে সময় বাড়ানোর সুযোগ কম। তাই আমাদের ভাবতে হচ্ছে।” আপাতত ২০২৭ সাল পর্যন্ত আইপিএল বড় হওয়ার সম্ভাবনা নেই। ধূমল বলেন, “৭৪ ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচ করতে হলে আমাদের আরও ডবল-হেডার (দিনে দু’টি করে ম্যাচ) বাড়াতে হবে। তাতে সম্প্রচারকারীদের সমস্যা হতে পারে। ওদের কথাটাও তো ভাবতে হবে। তাই এ বারও আমরা ৭৪ ম্যাচই রেখেছি।”
ধূমল জানিয়েছেন, আইপিএল বড় করার জন্য কোপ পড়বে দ্বিপাক্ষিক সিরিজ়ে। তিনি বলেন, “২০২৭ সাল থেকে নতুন পর্যায় শুরু হলে আমরা বুঝতে পারব কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ় কমাতে পারব। তা হলে কিছুটা জায়গা পাওয়া যাবে। এখনই দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে দলের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। এখন সব দল সব দলের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলে না। প্রতিটা দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেললেই ম্যাচের সংখ্যা বাড়বে।”
আরও পড়ুন:
এখন বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের রমরমা। ধূমল জানিয়েছেন, অনেক দেশই দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। কারণ, টি-টোয়েন্টি লিগের আর্থিক দিকটাও রয়েছে। ধূমল বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, সংযুক্ত আরব আমিরশাহি, সব দেশেই লিগ হচ্ছে। অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। তাতে তারাও সময় পাচ্ছে। আমরাও আলোচনা করছি। দেখা যাক, কী হয়।”
২০২৭ সাল পর্যন্ত সূচি তৈরি রেখেছে আইসিসি। পরবর্তী সূচি তৈরির আগে তাঁরা বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ধূমল। আইপিএলের চেয়ারম্যান বলেন, “আমরা আলোচনা করব। কারণ, আইপিএলের প্রভাব শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটে পড়ছে। ক্রিকেটের ছবিটাই বদলে গিয়েছে। তাই এই লিগ আরও বড় করার প্রয়োজন পড়েছে। আমরা সেই বিষয়েই ভাবছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:০০
২৫ হাজার থেকে ২ লক্ষ, সমাজমাধ্যমে ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ভাড়া পাওয়া যায় লোক! ক্রিকেটের অন্ধকার দিক প্রকাশ্যে -
১০:২৯
দুর্গাপুজোর সময়ে হতে পারে আইপিএল, জোড়া কারণে প্রতিযোগিতার সময় পিছিয়ে দিতে পারে বোর্ড, অপেক্ষা অনুমতির -
২৩:৪৬
কোহলির বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারল না শুভমনের গুজরাত, একপেশে জয়ে আইপিএলের ফাইনালে গত বারের চ্যাম্পিয়নেরা -
১৭:০২
অবশেষে ভারতীয় বোর্ডের নির্দেশ মানলেন অর্শদীপ, সমাজমাধ্যম থেকে ২০০-র বেশি পোস্ট মুছলেন ‘অবাধ্য’ জোরে বোলার -
আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে