দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট নিয়েছেন মহম্মদ শামি। আউট হয়েছেন লোকেশ রাহুল। শামির বোলিং বুঝিয়ে দিয়েছে, ফিরতে কতটা মরিয়া তিনি। শামিকে নিয়ে আশাবাদী তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারা। তাঁর মতে, শামি জাতীয় দলে ফিরবেন। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠবে এ বারের আইপিএল।
সম্প্রচারকারী চ্যানেলে শামির প্রসঙ্গে পুজারা বলেন, “শামির জন্য এ বারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ। ও যে ভাবে দিল্লির বিরুদ্ধে শুরুটা করেছে তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলে ফিরতে ও মুখিয়ে আছে।” পরিসংখ্যান দেখে বুধবার শামির বোলিং বিশ্লেষণ করা যাবে না বলে মনে করেন পুজারা। তাঁর কথায়, “হ্যাঁ, ও ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। কিন্তু এই পরিসংখ্যান অনেক কিছু বলে না। লখনউকে ভাল জায়গায় নিয়ে গিয়েছিল ও। রাহুলকে আউট করতে না পারলে অনেক আগে খেলা শেষ হয়ে যেত। ও দিল্লিকে প্রথম ধাক্কা দিয়েছে।”
চোট সারিয়ে ফেরার পর থেকে ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই উইকেট নিয়েছেন শামি। বুঝিয়ে দিয়েছেন, তিনি ছন্দে রয়েছেন। সেই কথা শোনা গিয়েছে পুজারার মুখেও। তিনি বলেন, “শামি গত এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছে। ভাল বল করেছে। সেই ছন্দ আইপিএলেও ধরে রেখেছে ও। দিল্লি ম্যাচ তো সবে শুরু। শামি ভারতীয় দলে ফিরবে। আর তার মঞ্চ হয়ে উঠবে আইপিএল।”
আরও পড়ুন:
বুধবার শামির প্রথম বল খেলতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। শামির উল্লাস বুঝিয়ে দিচ্ছিল, এই উইকেটের গুরুত্ব কতটা। তার পরে অবশ্য আর উইকেট পাননি শামি। তবে পেতে পারতেন। তাঁর বল খেলতে সমস্যা হয়েছে দিল্লির ব্যাটারদের। চার ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলার পেসার।
উইকেট মাত্র একটি হলেও শামির বলে দেখা গিয়েছে সেই পুরনো ঝলক। সেই একই রকম সিম পজিশন। পিচে বল পড়ে দু’দিকে সুইং করেছে। ১০ কোটি টাকা দিয়ে শামিকে কেন নিয়েছে লখনউ সুপার জায়ান্টস, তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি। শামির পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৪২
১ কোটি টাকা বাড়তি পেলেন ঈশান, জানা গেল আইপিএলের মাঝে কে টাকা দিলেন হায়দরাবাদের ক্রিকেটারকে -
২৩:১৫
মার্শের দাপটে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে প্রতিশোধ লখনউয়ের, প্লে-অফের দৌড়ে চাপ বাড়ল রুতুরাজের দলের -
বেঙ্গালুরুকে আইপিএল দিতে না পারলেও আক্ষেপ থাকত না! কোহলি খেলে চলেছেন নির্দিষ্ট লক্ষ্যে, ৩৭-এও প্রতিদিন মাঠে নামতে তৈরি বিরাট
-
পঞ্জাবের বিরুদ্ধে জয়ের আনন্দ মাটি, আম্পায়ারকে গালিগালাজ করায় শাস্তি মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ডের
-
শুধু অধিনায়ক নন, আইপিএল শেষে কোপ পড়বে গোটা কোচিং দলের উপর, সকলের পারফরম্যান্সেই ক্ষুব্ধ দল